সিনে সন্ধ্যায় তিন চলচ্চিত্র

আপডেট : ১৭ মে ২০২৫, ০৪:৩০ পিএম

দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে গ্যোটে ইনস্টিটিউট বাংলাদেশের নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী সিরিজ ‘সিনে সন্ধ্যা’। আসরের এবারের আয়োজনে থাকছে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী—দুটি বাংলাদেশি ও একটি জার্মান চলচ্চিত্র।

রোববার (১৮ মে) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর গ্যোটে ইনস্টিটিউটে চলবে এই প্রদর্শনী। এতে দেখানো হবে গোলাম রাব্বানীর দুটি চলচ্চিত্র ‘ছুরত’ ও ‘আনটাং’ এবং অনিকা ডেকারের পরিচালনায় জার্মান চলচ্চিত্র ‘লিভসডিংস’।

আনটাং চলচ্চিত্রটি ২০২৪ সালের শুরুতে নির্মিত। এতে তুলে ধরা হয়েছে বাকস্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকার নিয়ে মানুষের সংগ্রাম। অন্যদিকে, ২০২৩ সালে নির্মিত ছুরত চলচ্চিত্রে রয়েছে মানুষের বহুরূপী সত্তার গল্প। দুটি চলচ্চিত্রেই অভিনয় করেছেন মিজানুর রহমান, নওশাবা আহমেদ, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন ও মানিক সাহা।

জার্মান স্বল্পদৈর্ঘ্য লিভসডিংস-এ দেখা যাবে, কীভাবে এক জনপ্রিয় সিনেমাতারকা মারভিন এক কুৎসিত প্রচারণার শিকার হয়ে গণমাধ্যম ও ভক্তদের চাপ থেকে পালাতে বাধ্য হন। এতে অভিনয় করেছেন মার্কো আলব্রেখট, আলমিলা বাগরিয়াচিক ও পেরি বাউমাইস্টার।

আয়োজকেরা জানান, সিনে সন্ধ্যা সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ও স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি চিন্তাশীল ও সাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করতেই এ আয়োজন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর