স্টারলিংকের সংযোগ নেবেন কীভাবে, খরচ কত

আপডেট : ২০ মে ২০২৫, ০৩:৩৭ পিএম

মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা ‘স্টারলিংক’ আজ মঙ্গলবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরপর থেকে শুরু হয়েছে স্টারলিংক নিয়ে আলোচনা। বাংলাদেশ থেকে কীভাবে স্টারলিংকের সংযোগ পাওয়া যাবে, কত খরচ পড়বে, প্যাকেজগুলো কেমন, মাসিক কত টাকা ব্যয় হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে নিয়ে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

কীভাবে স্টারলিংক সংযোগ নেবেন
স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট (starlink.com) বলছে, বাংলাদেশের গ্রাহকদেরকে সরাসরি স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে সংযোগ নেওয়ার জন্য অর্ডার দিতে হবে। অর্ডার করতে প্রথমে আপনার ঠিকানা দিয়ে সেখানে এই সেবা পৌঁছাবে কি না, তা দেখে নিতে হবে। তারপর যেকোনো একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে ‘স্ট্যান্ডার্ড কিট’ কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্টারলিংকের একটি স্ট্যান্ডার্ড কিট কিনতে এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা।

এই স্ট্যান্ডার্ড কিটের মধ্যে রয়েছে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও ক্যাবল। এরপর সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করে স্যাটেলাইট ডিশটি ফাঁকা জায়গায় আকাশের দিকে মুখে করে স্থাপন করতে হবে।

স্টারলিংক প্যাকেজের খরচ কত
স্টারলিংকের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, বাংলাদেশের গ্রাহকদের জন্য তাঁরা দুটি প্যাকেজ নিয়ে এসেছে। এর মধ্যে একটি হচ্ছে স্টারলিংক ‘রেসিডেনশিয়াল’, যার জন্য প্রতি মাসে খরচ করতে হবে ৬ হাজার টাকা। দ্বিতীয় প্যাকেজটির নাম হচ্ছে ‘রেসিডেনশিয়াল লাইট’, যার জন্য মাসে গুণতে হবে ৪ হাজার ২০০ টাকা। দুটি প্যাকেজেই ব্যবহারকারীরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। 

এছাড়া কোথাও ঘুরতে গেলে কিংবা চলন্ত অবস্থায় স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করতে ‘রোম’ প্যাকেজটি নিতে হবে গ্রাহকদেরকে। এর জন্য প্রতি মাসে খরচ হবে নূন্যতম ৬ হাজার টাকা। রোমের এই প্যাকেজটিতে ৫০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে। এক্ষেত্রে আনলিমিটেড ডেটা ব্যবহারেরও সুযোগ রয়েছে, তবে সেজন্য প্রতি মাসে ১২ হাজার টাকা খরচ করে নিতে হবে ‘রোম আনলিমিটেড’ প্যাকেজটি। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও বিভিন্ন প্যাকেজ রয়েছে স্টারলিংকের।

উল্লেখ্য, স্টারলিংক সংযোগ নিয়ে ৩০ দিন ব্যবহার করার পর সেবা ‘সন্তোষজনক’ মনে না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে বলেও স্টারলিংকের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

রাজধানী ঢাকাসহ এই অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের...
২০২৫ সালে উচ্চ মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপসহ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রবি ৯৩৭.১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। এটি এখন পর্যন্ত কোম্পানিটির সর্বোচ্চ কর-পরবর্তী মুনাফা। রবি...
রাজধানীতে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রযুক্তিনির্ভর আয়োজন ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’। দেশের ইন্টারনেট অবকাঠামো, উদ্ভাবন এবং ডিজিটাল ভবিষ্যৎকে সামনে রেখে আয়োজিত এই এক্সপো আগামী ১৫...
দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’। তিন দিনব্যাপী এই আয়োজনটি শুরু হচ্ছে ১৩ এপ্রিল। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজন চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর