দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে: ইশরাক

আপডেট : ২২ মে ২০২৫, ০১:৫৩ পিএম

অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তাঁকে শপথ না পড়ানোর দাবিতে করা রিট খারিজের পর ইশরাক এই প্রতিক্রিয়া জানালেন।

ফেসবুক পোস্টে ইশরাক বলেন, ‘আন্দোলনকারী ভাইদের বলব, এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলছে, চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।’

ইশরাক হোসেনের ফেসবুক পোস্টের স্কিনশটএদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর দাবিতে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আদালতের এই আদেশের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা থাকল না।’ এ সময় আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রাজধানীর কাকরাইল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। 

ওই সময় ইশরাক আরও জানান, নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন চলবে।

বিএনপির সঙ্গে শত্রুতা না করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের সাংগঠনিক রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, ‘বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে। দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনে হাইপ উঠেছিল জামায়াত ক্ষমতায় যাবে। কিন্তু মানুষ ঠিকই তাদের বাদ দিয়ে বিএনপিকে জয়ী করেছে। কারণ বিএনপি উদার গণতন্ত্রে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে মব কালচার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে শহীদ...
বরাদ্দ বুঝতে বিএনপি নেতা-কর্মীদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 
পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ও মাতৃ মন্দির রক্ষার দাবি জানিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালের সম্প্রসারণ...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।
লোডিং...

এলাকার খবর