বিশ্বের প্রাচীনতম মিষ্টি পেঁয়াজ আর রসুনে ভরপুর

প্রাচীন মেসোপটেমিয়ার রাজারা শুধু রাজনীতি বা যুদ্ধেই ব্যস্ত ছিলেন না। খাবার-দাবারের দিকেও ছিল তাদের সুক্ষ্ম নজর। আর তাই মিষ্টির তালিকায় তাদের অন্যতম প্রিয় একটি ছিল ‘মেরসু’। তবে এই মিষ্টির উপাদান শুনে চমকে যাবেন অনেকেই, পেঁয়াজ ও রসুন!

আপডেট : ২৫ মে ২০২৫, ০৭:৩০ পিএম

আজকালকার মিষ্টির তালিকায় পেঁয়াজ বা রসুনের নাম শুনলেই ভুরু কুঁচকে যায়। কিন্তু আজ থেকে প্রায় চার হাজার বছর আগে, মেসোপটেমিয়ার রাজপ্রাসাদে দেদারসে তৈরি হতো এমন এক মিষ্টি। যার নাম মেরসু। অবাক করা ব্যাপার হলো, সেই মিষ্টির অন্যতম উপকরণ ছিল পেঁয়াজ ও রসুন।

মেসোপটেমিয়ার রাজা জিমরি-লিম মেরসুর এতটাই ভক্ত ছিলেন যে, তার প্রাসাদে কেবল এই একটি মিষ্টি তৈরি হতো। আর তার জন্য তিনি নিয়োগ দিয়েছিলেন আটজন বিশেষ রাঁধুনি। তাদের নাম ছিল ‘শা মেরসিম’। অতিথি এলে বা কোনো ভোজসভা হলে এই রাধুনিদের কাজের ব্যস্ততা বেড়ে যেত। রান্নাঘরের বড় বড় পাত্রে একসঙ্গে ৪০ লিটার মিশ্রণ তৈরি হতো মেরসুর জন্য।

মেরসুর ইতিহাস বেশ প্রাচীন। খ্রিস্টপূর্ব ২১০০ সালের দিকে সুমেরীয় শহর উরে এই মিষ্টির উল্লেখ পাওয়া যায়। তবে গবেষকরা মনে করেন, এটি আরও পুরোনো হতে পারে। আক্কাদীয় ভাষায় ‘মেরসু’ শব্দটি এসেছে ‘মারাসু’ থেকে, যার মানে ‘মেশানো’। তাই উপাদান মিশিয়ে তৈরি এই ডেজার্টের নাম হিসেবে মেরসু বেশ মানানসই।

মুল উপাদান ছিল ময়দা ও ঘি। এর সঙ্গে সময়ের সঙ্গে যুক্ত হয় আরও অনেক কিছু। যেমন, খেজুর, কিসমিস, আপেল, পেস্তা, জিরা, ধনে, এমনকি বিয়ারও। আর যেটা সবচেয়ে চমকপ্রদ, তা হলো পেঁয়াজ-রসুন। এখনকার মতো সেই সময়ে খাবারকে মিষ্টি নাকি ঝাল, এভাবে ভাগ করা হতো না। অনেক উপাদানই ব্যবহার হতো স্বাদ এবং ওষুধি গুণের কারণে। পেঁয়াজ-রসুন মেরসুতে ছিল কি না শুধুই গন্ধের জন্য, নাকি তারা স্বাদের জটিলতা বাড়াত। সেটা নিয়ে আজও গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে।

মেরসু দেখতে কেমন ছিল তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা নেই। কেউ বলেন, এটি ছিল মিষ্টি রুটি, কেউ বলেন পুডিংয়ের মতো কিছু। আবার কেউ মনে করেন, এটি ছিল একধরনের প্রাচীন কেক। জিমরি-লিমের প্রাসাদের রান্নাঘর থেকে প্রায় ৪৮টি কেকের ছাঁচ পাওয়া গেছে। যা ইঙ্গিত দেয় মেরসু নানা আকারে বানানো হতো। তবে একটি সুমেরীয় প্রবাদ বলছে, ‘মাঝে কোনো কেক বেক হয় না’। যা থেকে অনুমান করা যায়, এটি ছিল হয়তো বাইরের দিকে শক্ত, ভেতরে তুলনামূলক নরম কোনো কনফেকশন।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই মিষ্টি শুধু কোনো একটি সময়ে সীমাবদ্ধ ছিল না। মেরসু প্রায় দেড় হাজার বছর ধরে বিভিন্ন যুগের মানুষ খেয়ে এসেছে। এমনকি এটি নব্য-আসিরীয় যুগেও জনপ্রিয় ছিল। সময়ের সঙ্গে এর উপাদান বদলেছে, অঞ্চলের ভেদে হয়তো স্বাদেও কিছুটা পরিবর্তন এসেছে। তবু এটি টিকে ছিল। যা প্রমাণ করে, এটি কোনো সাধারণ খাবার ছিল না। বরং এক ঐতিহ্যবাহী স্বাদের নিদর্শন।

আজকাল অনেক গবেষক মেরসুর আধুনিক সংস্করণ তৈরির চেষ্টা করছেন। কেউ বানাচ্ছেন ডেট-পেস্টা ভর্তি কুকি, কেউ বানাচ্ছেন খামিরে ভরা কেক। তবে অধিকাংশ রেসিপি থেকে বাদ পড়ে যাচ্ছে পেঁয়াজ ও রসুন। হয়তো এর মাধ্যমেই হারিয়ে যাচ্ছে মেরসুর সেই আসল রহস্যময় স্বাদ।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর