উৎসবের রাজকীয় পোশাক এনেছে টুয়েলভ

আপডেট : ২৭ মে ২০২৫, ০৪:২৩ পিএম

‘ঈদে রাজকীয় ছোঁয়া, ফ্যাশনে মুগল গ্লোয়া’ এই স্লোগানে দেশীয় আধুনিক ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং নিয়ে এসেছে নতুন কালেকশন। যেকোনো উৎসবে দারুণভাবে মানিয়ে যাবে। যেখানে থাকছে ট্র্যাডিশনাল এবং ট্রেন্ডি কালেকশন। মুগল থিম, সফট ফ্লোরাল ডিজাইন আর প্যাস্টেল প্যালেট মিলে তৈরি করেছে এক রাজকীয় আধুনিকতার সংমিশ্রণ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গরম মাথায় রেখে এবারের কালেকশনে ব্যবহার করা হয়েছে হালকা রংয়ের আরামদায়ক কাপড়। যার মধ্যে থাকছে কটন, ভিসকস, মসলিন মিক্সড ও লিনেন-ব্লেন্ড। বিশেষ করে পুরুষদের পাঞ্জাবিতে, লাইট কটন আর জ্যাকার্ড ফ্যাব্রিককে প্রাধান্য দেওয়া হয়েছে। স্টাইলের পাশাপাশি কমফোর্টও যেন ফ্যাশনের অংশ হয়, সেটাই তাদের লক্ষ্য। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

গরমের কথা মাথায় রেখে পোশাকগুলো বানানো হয়েছে আরামদায়ক ফেব্রিকে। ছবি: টুয়েলভ

গ্রীষ্মের এই সময়ে ‘হিট স্মার্ট ফ্যাশন’-এ জোর দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে সামার ফ্রেন্ডলি কালার; যেমন প্যাস্টেল, অফ-হোয়াইট, পিচ ও মিন্ট। সেই সঙ্গে কাপড়ের বুননে রাখা হয়েছে এয়ার টেক্সচার, যাতে এই পোশাক পরার পরও শরীরের অক্সিজেন গ্রহণে কোনো সমস্যা না হয়। পাশাপাশি, ডিজাইনে রয়েছে লুজ ফিট সিলুয়েট আর ফ্লোওয়ে কাট। যেন এই পোশাক পরে ঈদের আনন্দে চলাফেরায় থাকে স্বস্তির সুবাতাস।

কাপড়ের পাশাপাশি স্টিচিংয়েও একটু ভিন্নতা রয়েছে। ডাবল স্টিচিং টেকসই করার জন্য ফ্ল্যাট লক সেলাই ব্যবহৃত হয়েছে, যেন স্কিন-ফ্রেন্ডলি হয়। নারীদের কালেকশনে আছে জরি ও সিকুইনের হ্যান্ড ফিনিশ টাচ; যেখানে প্রয়োজন মেশিন এমব্রয়ডারি। সেখানেও প্রাধান্য পেয়েছে হাতের কাজ। সেই সঙ্গে পুরুষদের পাঞ্জাবিতে মিনিমাল এবং ক্লাসি পিন টাক বা জ্যাকার্ড কাটওয়ার্কের সেলাই।

টুয়েলভের ক্রেতা শ্রেণিতেও একটু ভিন্নতা। ব্র্যান্ডটির মূল টার্গেট ১৮ থেকে ৩৫ বছর বয়সী ফ্যাশন সচেতন তরুণ-তরুণী। পাশাপাশি নারীদের কালেকশনে টিনএজার থেকে কর্মজীবী নারী পর্যন্ত সব বয়সের পছন্দের সংমিশ্রণ রাখা হয়েছে। আর, পুরুষদের জন্যও কলেজ পড়ুয়া থেকে কর্মব্যস্ত সব বয়সের মানুষের জন্য উপযোগী পাঞ্জাবি ও কাবলির সমারোহ রয়েছে টুয়েলভে। এমনকি কাপল বা ভাই-বোনের সঙ্গে ম্যাচিং করার মতো কম্বো সেটও এনেছে ব্র্যান্ডটি।

এবারের ঈদের কালেকশনে নারীদের জন্য আনা স্টাইলগুলোর মধ্যে রয়েছে কুর্তি, সেলওয়ার কামিজ সেট লং গাউন, টু পিস,কুর্তি-প্যান্ট সেট। অন্যদিকে, পুরুষদের জন্য রয়েছে ক্লাসিক পাঞ্জাবি, প্রিমিয়াম পাঞ্জাবি ও কাবলি সেট। এ ছাড়া কম্বো কালেকশন হিসেবে রয়েছে কাপল ম্যাচিং সেট।

সব মিলিয়ে অনেক ইউনিক স্টাইল নিয়ে টুয়েলভ ক্লদিং সাজিয়েছে এবারের ঈদ কালেকশন। যা ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়ে ট্রেন্ডি ফ্যাশনকে করেছে মানানসই।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
তীব্র গরমে বাইরে বের হওয়াই যখন কঠিন হয়ে ওঠে, তখন পোশাক নির্বাচনও হয়ে পড়ে বড় চ্যালেঞ্জ। অনেক সময় হালকা কাপড়ও অস্বস্তিকর মনে হয়। এমন পরিস্থিতিতে ফ্যাশনের চেয়ে বেশি গুরুত্ব পায় আরাম ও স্বস্তিদায়ক...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর