এবার তৌসিফ-পায়েলকে নিয়ে ‘চাঁদের হাট ২’

আপডেট : ৩০ মে ২০২৫, ০৯:০০ এএম

গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের হাট’ নাটকটি বেশ কিছুদিন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। এখন পর্যন্ত এটি দেখেছেন প্রায় ২ কোটি দর্শক। এবার আসন্ন ঈদুল আজহায় আসছে নাটকটির সিক্যুয়েল ‘চাঁদের হাট ২’। তৌসিফ-পায়েল জুটিকে নিয়েই সিক্যুয়েলটি পরিচালনা করেছেন নির্মাতা কে এম সোহাগ রানা। 

এবারও চাঁদ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। পূর্ণিমা চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। এটি পরিচালনার পাশাপাশি গল্প লিখেছেন নির্মাতা সোহাগ নিজেই। তাঁর কথায়, ‘গরুর হাটকে কেন্দ্র করে কমেডি, প্রেম ও মানবিকতার সম্মিলনে দারুণ একটি গল্প থাকছে। হাস্যরসের মোড়কে কিছু বার্তা রয়েছে এতে।’

চাঁদের হাট-২ নাটকের অভিনয়শিল্পীরা। ছবি: সিনেমাওয়ালা

নাটকে চাঁদের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু এবং পূর্ণিমার মামার ভূমিকায় ফিরছেন ডা. এজাজুল ইসলাম। এতে আরও অভিনয় করেছেন এমএনইউ রাজু, এবি রোকনসহ অনেকে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। চিত্রগ্রহণে আদিত্য মনির।

চাঁদের হাট-২ প্রযোজনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবারের পর্ব নিয়েও তিনি আশাবাদী। তাঁর বিশ্বাস, ‘দর্শকরা একইসঙ্গে আনন্দ ও শিক্ষণীয় কিছু খুঁজে পাবেন এই নাটকে।’

ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আগামী ৭ জুন ঈদের দিন মুক্তি পাবে নাটকটি। আবহ সংগীত করেছেন রফিকুল ইসলাম ফরহাদ। রঙবিন্যাস ও সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি।

দীর্ঘ একদশক পর আবারও পরিচালনায় ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। এরইমধ্যে তা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের...
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে বড় অর্জন! চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।  সম্প্রতি বিনোদন ও ক্রীড়া জগতের...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ও মাতৃ মন্দির রক্ষার দাবি জানিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালের সম্প্রসারণ...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।
লোডিং...

এলাকার খবর