মে মাসে ৩৬৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে: এমএসএফ

আপডেট : ০২ জুন ২০২৫, ১০:৫৪ এএম

চলতি বছরের মে মাসে ৩৬৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। যা গত মাসের তুলনায় ৬টি বেশি। গত মাসে এর সংখ্যা ছিল ৩৬২। এ মাসে ধর্ষণের ৫৯টি, সংঘবদ্ধ ধর্ষণের ১৬টি, ধর্ষণ ও হত্যার ৫টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন মে, ২০২৫–এ তথ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে। ৩১ মে এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন।

প্রতিবেদনে বলা হয়, মে মাসেও দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন– ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি ধারাবাহিকভাবে চলছে। মে মাসে আত্মহত্যা, হত্যা, পরিবারিক সহিংসতা ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে, যা গত মাসের তুলনায় কিছুটা কমলেও তা অত্যন্ত উদ্বেগজনক ছিল। নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা, তা দৃশ্যমান নয়। আবার তার উপর রয়েছে বিচারহীনতা ও বিচারের দীর্ঘসূত্রিতা।

প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে ধর্ষণের শিকার ৫৯ জনের মধ্যে ১০ জন শিশু, ২১ জন কিশোরী রয়েছে, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৭ জন কিশোরী ও ৯ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ৩ জন শিশু ও ২ জন নারী। ৯ জন শিশু, ১৫ জন কিশোরীসহ মোট ধর্ষণের চেষ্টা ৩১টি, যৌন হয়রানি ৪৭টি, শারীরিক নির্যাতনের ৬২টি ঘটনা ঘটেছে।

এছাড়া মে মাসে ২১ জন কিশোরী ও ২১ জন নারীসহ মোট ৪২ জন আত্মহত্যা করেছেন। অপহরণের শিকার হয়েছেন ৫ জন কিশোরী। ২ জন নারী, ২ জন শিশু ও ২ জন কিশোরী নিখোঁজ রয়েছেন। মে মাসে ১ জন শিশু, ৫ জন কিশোরী ও ১০ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৮৬ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ১৯ জন শিশু ও কিশোরী রয়েছেন। পারিবারিক বিরোধ, যৌতুক, প্রেমঘটিত, হতাশা ও অভিমান ইত্যাদি কারণে এ হত্যাকাণ্ড ও আত্মহত্যাগুলো সংঘটিত হয়েছে।

নাচ, শিল্পকর্ম, আলোকচিত্র ও আলোচনার মধ্য দিয়ে নারীর জীবন, অভিজ্ঞতা ও আত্মপরিচয়ের নানা গল্প উঠে এসেছে ঢাকায় আয়োজিত ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’-এ। গত শুক্রবার রাজধানীর আলোকিতে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত...
দেশে গত নয় মাসে নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে ৯৯৩ কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার ৩৫০ শিশু। মহিলা পরিষদের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বলছে, দেশে ৫১ শতাংশ মেয়ের...
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। হত্যার শিকার হয়েছে ৮৩ শিশু, অপহরণ ও পাচার করা হয়েছে ৩৪ শিশুকে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এসব তথ্য জানিয়েছে।
ড. ফওজিয়া মোসলেম, বাংলাদেশের নারী আন্দোলনের একজন অগ্রসৈনিক। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি। ১৯৪৬ সালের ডিসেম্বরে বর্ধমানের বীরভূমে তাঁর জন্ম। ১৯৫৭ সালে বাবার মৃত্যু হলে কলকাতা ছেড়ে ঢাকায় আসেন।...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর