সকালের নাশতায় রাখতে পারেন ভিনদেশি খাবারের স্বাদ

আপডেট : ০৩ জুন ২০২৫, ১১:০০ পিএম

সকালের নাশতায় ভিন্ন স্বাদ দিতে পারেন ব্যাগুয়েট এগ বোট। এটা মূলত ওয়েস্টার্ন খাবার। এই খাবারটি এসেছে ইউরোপিয়ান স্টাইল ব্রেকফাস্ট থেকে, বিশেষ করে ফ্রান্স এবং আমেরিকার ফিউশন ধারা থেকে।

সহজ করে বললে, এটা একটা ফ্রেঞ্চ-আমেরিকান ফিউশন রেসিপি। যেখানে ফরাসি রুটির ভেতর আমেরিকান ঘরানার ডিম ও চিকেনের মিশ্রণ ভরে বানানো হয়।

আমাদের দেশে বা দক্ষিণ এশিয়ায় এই খাবরটি খুব একটা প্রচলিত নয়। তবে ঘরে সহজেই বানিয়ে নেওয়া যায়। আর একটু ভিন্নধর্মী ও সুস্বাদু নাশতা। সন্ধ্যার খাবার হিসেবে দারুণ হতে পারে আইটেমটি।

সকাল বা বিকেলের নাশতায় রাখতে পারেন আইটেমটি। ছবি: ইনডেপেনডেন্ট

চলুন, ঝটপট দেখে নেওয়া যাক কী কী লাগবে।

যা যা লাগবে

  • মুরগির মাংস (হাড় ছাড়া, ছোট টুকরা করা) ১৫০ গ্রাম
  • তেল ১-২ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা – ১ চা-চামচ
  • তিক্কা মসলা ১ চা-চামচ
  • ডিম ৫টি
  • দুধ ১/৪ কাপ
  • লবণ ১/২ চা-চামচ (স্বাদমতো)
  • গোলমরিচ ও শুকনো মরিচের গুঁড়া ১/২ চা-চামচ করে
  • পেঁয়াজপাতা কুচি ১/২ কাপ
  • ক্যাপসিকাম কুচি ৩-৪ টেবিল চামচ
  • পার্সলে কুচি ২ টেবিল চামচ
  • গ্রেট করা চেডার আর মজারেলা চিজ ৩-৪ টেবিল চামচ করে
  • ব্যাগুয়েট (ফ্রেঞ্চ রুটি) ২টি
  • নরম মাখন ও একটু বাড়তি চিজ
  • শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার জন্য

রান্নার পদ্ধতি

প্রথমে একটা ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিন। নেড়ে নেড়ে রান্না করুন যতক্ষণ রঙ বদলায়। এবার দিন আদা-রসুন বাটা আর তিক্কা মসলা। ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন ৬-৮ মিনিট। তারপর একটু বাড়িয়ে দিন আঁচ আর শুকিয়ে নিন মসলা। হয়ে গেলে ঠান্ডা হতে দিন।

এবার আর একটা বড় পাত্রে ডিম ভেঙে নিন। তাতে দুধ, লবণ, গোলমরিচ, শুকনো মরিচ দিয়ে ফেটিয়ে নিন ভালোভাবে। এরপর একে একে দিন পেঁয়াজপাতা কুচি, ক্যামসিকাম, পার্সলে, চেডার চিজ, মজারেলা চিজ আর আগে রান্না করা চিকেন। সব একসাথে মিশিয়ে রাখুন পাশে।

এবার ব্যাগুয়েট রুটিগুলো মাঝখান থেকে কেটে দু’ভাগ করে নিন। প্রতিটি টুকরোর ভেতরটা খানিকটা তুলে নিন যেন একটা ছোট নৌকার মতো ফাঁপা জায়গা হয়। বেকিং ট্রেতে বাটার পেপার বিছিয়ে ব্যাগুয়েট রাখুন আর উপর দিয়ে মাখন ব্রাশ করে দিন।

প্রতিটি ব্যাগুয়েটের ফাঁপা অংশে ডিম-চিকেনের মিশ্রণ দিন। তার উপর আরও একটু চিজ আর মরিচের গুঁড়া ছিটিয়ে দিন।

ওভেন আগে থেকে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে গরম করে রাখুন। এবার ট্রেটা ঢুকিয়ে দিন ওভেনে, ৩০-৩৫ মিনিট বেক করুন। বের করে খানিকটা ঠান্ডা হলে পছন্দমতো টুকরো করে কেটে পরিবেশন করুন।

টিপস

  • এই খাবারটিতে চিজের পরিমাণ আপনি ইচ্ছেমতো বাড়াতে পারেন। চাইলে ভেতরে মাশরুম বা স্পিনাচও মেশানো যায়।
  • বন্ধুদের সঙ্গে সকালের নাশতা হোক কিংবা পরিবারের সঙ্গে রোববারের ব্রাঞ্চ, ব্যাগুয়েট এগ বোট হয়ে উঠতে পারে সবার পছন্দের।
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর