বাড়িতে বানাতে পারেন আফগানি মালাই শিক কাবাব, রইল রেসিপি

আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:৫১ পিএম

সুস্বাদু ও মোলায়েম এই কাবাব আপনার মুখে এনে দেবে এক রাজকীয় স্বাদ। ঘরোয়া উপকরণে সহজেই তৈরি করুন আফগানি মালাই শিক কাবাব। সঙ্গে থাকছে ক্রিমি সসের দারুণ জুটি। মজার এই কাবাবের রেসিপি দিয়েছেন তাবাসসুম রহমান।

যা যা লাগবে

ক্রিমি সস তৈরির জন্য লাগবে পেঁয়াজ ১টি (মাঝারি সাইজ), কাজু বাদাম ৮-১০টি, কাঁচা মরিচ ৩-৪টি, পানি ১ কাপ, সয়াবিন তেল ১ টেবিল চামচ, ব্লু ব্যান্ড মার্জারিন ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা-চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট স্বাদমতো, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, চিকেন পাউডার ১ চা-চামচ, হোয়াইট পেপার আধা চা-চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা-চামচ, ক্রিম ১/৪ কাপ এবং কসুরি মেথি আধা চা-চামচ।

কাবাব তৈরির জন্য লাগবে হাড় ছাড়া চিকেন কিউব ৫০০ গ্রাম, আদা-রসুন বাটা আধা টেবিল চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চা-চামচ বা স্বাদমতো, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, ব্ল্যাক পেপার ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, এলাচি গুঁড়া ১/৪ চা-চামচ, ব্রেডক্রাম্বস ২-৩ টেবিল চামচ (প্রয়োজনমতো), ফেটানো ডিম ১টি, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, ব্লু ব্যান্ড মার্জারিন ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১টি, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, কুচানো ধনেপাতা ১-২ টেবিল চামচ এবং গলানো মার্জারিন ২ টেবিল চামচ।

যেভাবে রান্না করবেন

প্রথমে সস তৈরির পালা। তার জন্য পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা মরিচ ও পানি একটি প্যানে নিয়ে ঢেকে ৪-৫ মিনিট সিদ্ধ করুন। ঠান্ডা হলে ব্লেন্ড করে মসৃণ পেস্ট বানিয়ে নিন। আরেকটি প্যানে তেল ও মার্জারিন গরম করে এই পেস্ট দিন। মাঝারি আঁচে ২ মিনিট নেড়ে রান্না করুন।

এরপর দিন আদা-রসুন বাটা, লবণ, লাল মরিচ গুঁড়া, চিকেন পাউডার, সাদা মরিচ, জিরা গুঁড়া—সব মিশিয়ে ১-২ মিনিট রান্না করুন। চুলা বন্ধ করে ক্রিম দিন ও ভালো করে মেশান। আবার চুলা জ্বালিয়ে কসুরি মেথি ছিটিয়ে দিন। ব্যস তৈরি সস।

শিক কাবাব তৈরি

একটি চপার মেশিনে চিকেন, আদা-রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়া, গোল মরিচ, জিরা, এলাচি গুঁড়া, ব্রেডক্রাম্বস, ডিম, গরম মসলা, লেবুর রস ও মার্জারিন দিন। ভালোভাবে চপ করুন। এবার কাটা পেঁয়াজ, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে ১-২ বার পালস করে নিন। হাতে পানি দিয়ে মিশ্রণ থেকে একটু নিয়ে শিক কাবাবের মতো লম্বা আকারে গড়ে মেটাল শিকে গেঁথে নিন।

এবার কয়লার আগুনে বা গ্রিলারে সব দিক থেকে গ্রিল করুন। মাঝে মাঝে গলানো মার্জারিন ব্রাশ করে দিন। কাবাব তৈরি হলে ওপরে তৈরি সস ঢেলে গরম গরম পরিবেশন করুন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর