হঠাৎ বাসায় অতিথি, ঝটপট রান্না করতে পারেন বান্নু বিফ পোলাও

আপডেট : ০৭ জুন ২০২৫, ০২:০২ পিএম

বিরিয়ানিকে ছাপিয়ে এবার পোলাওপ্রেমীরা খুঁজে পাবেন একটু ভিন্ন স্বাদের খাবার বান্নু বিফ পোলাও। পাকিস্তানের বান্নু শহরে বেশ বিখ্যাত বান্নু বিফ পোলাও। এই খাবারটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এতে গরুর হাড় ও নলি (মজ্জা) ব্যবহার করা হয়। রান্নার সময় এই হাড় ও মজ্জা থেকে যে ঘন ঝোল তৈরি হয়, তা চালের মধ্যে মিশে গিয়ে এক অসাধারণ ঘ্রাণ ও স্বাদ তৈরি করে। দেখে নিন রেসিপি।

যা যা লাগবে

  • ঘি ১/২ কাপ
  • পেঁয়াজ কুচি ১টি (বড়)
  • টমেটো (চাকতি কাটা) ২টি (মাঝারি)
  • গরুর মাংস ৮০০ গ্রাম
  • আদা-রসুন বাটা ১/২ টেবিল চামচ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট স্বাদমতো
  • চিলি ফ্লেক্স ২ চা-চামচ
  • ধনে (ভাজা ও গুঁড়া করা) ২ চা-চামচ
  • গরম মসলা গুঁড়া ১ চা-চামচ
  • গরুর নলি (মজ্জা) ২টি
  • পানি ৭ কাপ (প্রয়োজন অনুযায়ী)
  • কাঁচা মরিচ ৭-৮টি
  • আলুবোখারা ৭-৮টি
  • ধনেপাতা কুচি ১ মুঠো
  • পোলাওয়ের চাল ৬০০ গ্রাম (১ ঘণ্টা ভিজিয়ে রাখা)

যেভাবে রান্না করবেন

প্রথমে প্রেসার কুকারে ঘি দিন ও গরম করুন। পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে ভাজুন যতক্ষণ না সোনালি রং ধরে। এবার টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে ২-৩ মিনিট ভাজুন। গরুর মাংস ও আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না মাংসের রং বদলে যায়। এবার দিন লবণ, শুকনা মরিচ, ধনে গুঁড়ো ও গরম মসলা। ৪-৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

এবার গরুর নলি দিন ও আরও ৮-১০ মিনিট রান্না করুন। তারপর ২ কাপ পানি ঢেলে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর কুকারের ঢাকনা ভালোভাবে লাগিয়ে ২৫-৩০ মিনিট মিডিয়াম আঁচে রান্না করুন যতক্ষণ না মাংস সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আরও ৫ কাপ পানি দিন। তার সঙ্গে দিন কাঁচা মরিচ, আলুবোখারা ও ধনেপাতা কুচি। আধা চা চামচ লবণ দিন ও চাল দিয়ে ভালোভাবে মেশান। ফুটে উঠলে ৪-৫ মিনিট রান্না করুন যতক্ষণ না পানি কিছুটা শুকিয়ে আসে।

এবার একটি পাতলা কাপড় ও ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দিন এবং খুব হালকা আঁচে ১০-১২ মিনিট দমে রাখুন। এই সুস্বাদু বান্নু বিফ পোলাও পরিবেশন করুন টকদইয়ের রায়তা ও সালাদের সঙ্গে। অতিথি আপ্যায়নে এটি হতে পারে আপনার টেবিলের তারকা আইটেম।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর