পানির নিচে ডাকঘর, সাঁতার কেটে পাঠানো যায় চিঠি

আপডেট : ১১ জুন ২০২৫, ০৯:৩০ এএম

ভ্রমণের সময় চিঠি বা পোস্টকার্ড পাঠানো অনেকেরই প্রিয় একটি অভ্যাস। কিন্তু যদি সেই পোস্টকার্ডটি পানির নিচে দাঁড়িয়ে পাঠানো যায়? শুনতে অবিশ্বাস্য মনে হলেও, বাস্তবে এমন সুযোগ রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ ভানুয়াটুতে। বিশ্বের একমাত্র ‘আন্ডারওয়াটার পোস্ট অফিস’টি রয়েছে এখানেই।

ভানুয়াটুর রাজধানী পোর্ট ভিলা থেকে মাত্র ১৫ মিনিটের নৌকাভ্রমণে পৌঁছে যাওয়া যায় হাইডঅ্যাওয়ে আইল্যান্ডের কাছে মেলে বেতে। এখানেই, হাইডঅ্যাওয়ে আইল্যান্ড মেরিন স্যাংচুয়ারির অংশ হিসেবে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার নিচে স্থাপন করা হয়েছে ছোট্ট একটি কুঁড়েঘর আকৃতির ডাকঘর। উপরে লেখা ‘পোস্ট অফিস’।

এখানে একজন পোস্টম্যান অপেক্ষায় থাকেন আপনার চিঠির। ছবি: ইনস্টাগ্রাম থেকে

স্নোরকেলিং, ডাইভিং কিংবা পানিতে ভেসে থাকার মতো সাধারণ সাঁতার জানলেও আপনি এই পোস্ট অফিসে পৌঁছে যেতে পারবেন। সঙ্গে নিতে হবে বিশেষ ওয়াটারপ্রুফ পোস্টকার্ড, যা কিনতে পাওয়া যায় হাইডঅ্যাওয়ে আইল্যান্ড রিসোর্ট বা আশপাশের দোকানগুলোতে।

এই পোস্ট অফিসে প্রতিদিন এক জন প্রকৃত পোস্টম্যান স্কুবা গিয়ার পরে এসে পানির নিচের পোস্টবক্স থেকে কার্ডগুলো সংগ্রহ করেন। পরে সেগুলো প্রেরণ করা হয় গন্তব্যে। প্রতিটি কার্ডে থাকে একটি বিশেষ স্ট্যাম্প, যা প্রমাণ করে ‘এটি এসেছে সমুদ্রের গভীর থেকে!’

এই ‘আন্ডারওয়াটার পোস্ট অফিস’টি চালু হয়েছে ২০০৩ সালে। তবে এটি সবসময় খোলা থাকে না। ওপরে ভেসে থাকা ফ্লোটে যদি পতাকা উড়তে দেখা যায়, তবে বুঝতে হবে পোস্ট অফিস খোলা। না থাকলে, গায়ে লাগানো পোস্টবক্সে ফেলে আসা যায় কার্ড। যদি আপনি পানি নিচে যেতে না চান, কোনো সমস্যা নেই। আপনার পোস্ট কার্ডটি দিয়ে আসতে পারেন শহরের মূল পোস্ট অফিসে। সেখান থেকেও বিশেষ স্ট্যাম্পসহ পাঠানো হয় চিঠি।

ডাকঘরটি শুধু পোস্ট করার জন্যই নয়। বরং এটি এক ধরনের পর্যটন অভিজ্ঞতা। রঙিন প্রবাল, নানা ধরনের সামুদ্রিক মাছ, স্বচ্ছ পানি, সব মিলিয়ে ভানুয়াটুর পানির নিচের এই এলাকা যেন এক জীবন্ত অ্যাকুরিয়াম। তাই সঙ্গে নিতে ভুলবেন না ওয়াটারপ্রুফ ক্যামেরা বা গোপ্রো। পোস্ট করার সেই দুর্লভ মুহূর্তটি ছবি বা ভিডিওতে ধরে রাখলে স্মৃতিতে থেকে যাবে অনেকদিন।

স্মরণীয় ভ্রমণ আর স্মরণীয় অভিজ্ঞতা, দু’টিই একসঙ্গে পেতে হলে ভানুয়াটুর এই ‘আন্ডারওয়াটার পোস্ট অফিস’-এ একবার ঘুরতে যাওয়াই যায়। সাগরের নিচে বসে পোস্টকার্ড পাঠানোর গল্প তো আর রোজ হয় না।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর