বাবাকে ভালোবাসা ও সম্মান জানানোর দিন আজ

আমাদের জীবনের প্রথম দিকের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে একজন মানুষ নীরবে পাশে থাকেন, তিনি বাবা। প্রথম হাঁটতে শেখা, স্কুলে প্রথম দিন, জীবনের প্রথম ভুল, সব কিছুর পেছনে থাকেন একজন শক্ত ভরসার দেয়াল। অনেক সময় বাবারা বলেন না কিছুই, চুপচাপ করেই যান। কিন্তু সেই চুপচাপ ভালোবাসাই সবচেয়ে গভীর।

আপডেট : ১৫ জুন ২০২৫, ০২:২৮ পিএম

বাবা শব্দটা যত সহজ, এর গভীরতা ঠিক ততটাই বেশি। অনেক সময় মুখে কিছু বলেন না, কিন্তু তাঁর কাজ আর উপস্থিতি জীবনের প্রতিটি ধাপে পড়ে থাকে ছাপ রেখে। সাইকেল চালানো শেখানো হোক কিংবা জীবনের কঠিন সময়ে নীরবে পাশে থাকা,  বাবারা থাকেন সবসময়। কিন্তু একটু আড়ালে, একটু নিরবে। তাদের ভালোবাসা ও অবদানের কথা মনে করিয়ে দিতে প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস।

বাবা দিবসের সূচনা হয়েছিল আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ায়, ১৯০৮ সালে। সেবার একটি বড় কয়লাখনির দুর্ঘটনায় মারা যান ৩৬১ জন পুরুষ। যার প্রায় সবাই ছিলেন বাবা। এরপর ১৯১০ সালে ওয়াশিংটনের সোনোরা স্মার্ট ডড তার বাবার প্রতি শ্রদ্ধা জানাতে ‘বাব দিবস’ পালনের প্রস্তাব দেন। তার বাবা, একজন গৃহযুদ্ধের সৈনিক, স্ত্রী মারা যাওয়ার পর একাই ছয় সন্তানকে বড় করেছেন। সোনোরা প্রথমে ৫ জুন (বাবার জন্মদিন) দিনটি নির্ধারণ করতে চাইলেও কিছু সমস্যার কারণে ১৯ জুন দিনটি বেছে নেওয়া হয়।

বাবা মানে শুধুই রক্তের সম্পর্ক নয়, দায়িত্ব আর ভালোবাসার বন্ধনও। ছবি: ফ্রিপিক

এই ছোট উদ্যোগ থেকেই ধীরে ধীরে দিনটি জনপ্রিয় হয়ে ওঠে। আর ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বাবা দিবসকে যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেন।

আজকের দিন শুধু বাবাদেরই নয়, যারা বাবার মতো ভূমিকা পালন করেন তাদের জন্যও এই দিনটি। যেমন, দাদা, চাচা, মামা, বড় ভাই, শিক্ষক, এমনকি একাই সন্তান লালন-পালন করা মা, সবাই বাবা দিবসের অন্তর্ভুক্ত। কারণ, বাবা মানে শুধুই রক্তের সম্পর্ক নয়, দায়িত্ব আর ভালোবাসার বন্ধনও।

বাবা দিবস মানেই দামি উপহার বা রেস্তোরাঁয় খাওয়া নয়। অনেক সময় একটি চিঠি, বাবার প্রিয় খাবার রান্না বা একসঙ্গে পুরোনো কোনো সিনেমা দেখা। এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে ওঠে সবচেয়ে বড় উপহার।

এই দিনে আপনি যা করতে পারেন-

  • বাবাকে ফোন করে বলুন ‘তোমাকে ভালোবাসি’।
  • বাবার পছন্দের কোনো বই বা গান উপহার দিন।
  • ছোট্ট একটি কার্ড বা চিঠি লিখে দিন।
  • তার সঙ্গে বসে গল্প করুন, স্মৃতিচারণ করুন।

আজকাল বাবা দিবস ঘিরে বাজারে নানা অফার, ছাড় আর উপহার থাকে। তবে এই দিনটির মূল মানে ব্যক্তিগত অনুভব। যারা বাবাকে হারিয়েছেন, তাদের জন্য এই দিনটি স্মৃতির। যারা বাবার সঙ্গে দূরে, তাদের জন্য এটি সংযোগের সুযোগ। আবার যারা বাবার সঙ্গে সম্পর্ক জটিল, তাদের জন্য এটি ক্ষমা বা বোঝাপড়ার দিন হতে পারে।

সব সময় সামনে না থাকলেও, বাবারা সব সময় পাশে থাকেন। এই এক দিনের ‘ধন্যবাদ’ হয়তো বছর ঘুরে আসে, কিন্তু তা ভুলে যাওয়া ভালোবাসাকে আবার সামনে নিয়ে আসে। বাবা দিবস তাই শুধু একটি দিন নয়। এটি মন থেকে বলার একটা সুযোগ, ‘তুমি ছিলে, বলেই আমি পারি।’

আজ বিশ্ব বাবা দিবস। যে মানুষটি সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক, প্রথম নায়ক, তাকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে দিনটি সবার জন্য একই আবেদন নিয়ে আসে না। কারো জন্য দিনটি, বাবার সঙ্গে আনন্দময় সময়...
ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
দাম্পত্য জীবনে ঝগড়া, ভুল বোঝাবুঝি বা অভিমান নতুন কিছু নয়। তবে যখন আপনার সঙ্গী বারবার বলে, ‘তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’ তবে তা কেবল সম্পর্ককেই নয়, আত্মসম্মানকেও আঘাত করে। এমন...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর