সহজেই বানাতে পারেন আমসত্ত্ব কুলফি ক্যান্ডি, রইল রেসিপি

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৪:৩০ পিএম

চলছে আমের ভরা মৌসুম। এখনই যদি আম দিয়ে ভিন্ন কিছু না করেন, তবে আর কখন করবেন? ঘরেই এবার বানাতে পারেন এক সুস্বাদু রেসিপি, ‘আমসত্ত্ব কুলফি ক্যান্ডি’। যেখানে মিলবে গ্রীষ্মের আমের মিষ্টতা আর ঠান্ডা কুলফির স্বাদ। রইল সহজ রেসিপি।

যা যা লাগবে

  • আমের পিউরি ১ লিটার
  • এক চিমটি লবণ
  • আমচুর গুঁড়া ১ চা-চামচ
  • তেল কয়েক ফোঁটা
  • আইসিং সুগার ১ চা-চামচ
  • ফুল ফ্যাট দুধ ১ লিটার
  • গুড় (পাটালি গুঁড়া করা) ২ টেবিল চামচ
  • জাফরান সমান্য
  • এলাচ গুঁড়া এক চিমটি
  • গোলাপ জল ১ চা-চামচ
  • আপেল, চেরি, আম কুচি ১ টেবিল চামচ করে
  • কাঠবাদাম কুচি ১ টেবিল চামচ

যেভাবে বানাবেন

মাঝারি আঁচে আমের পিউরি জ্বাল দিয়ে এক-তৃতীয়াংশ কমিয়ে নিন। এরপর লবণ ও আমচুর গুঁড়া মেশান, ঠান্ডা হতে দিন। তেল দিয়ে মাখানো ট্রেতে পিউরি ছড়িয়ে গরম, শুকনো জায়গায় ২-৩ দিন শুকিয়ে নিন। সেট হলে ৩-৪ ইঞ্চি চৌকো টুকরো করে কেটে আইসিং সুগার ছিটিয়ে রাখুন।

দুধ অর্ধেক করে নিন। গুড়, জাফরান আর এলাচ গুঁড়া মিশিয়ে ঠান্ডা হতে দিন। গোলাপ জল দিয়ে কাটা ফল ও বাদাম মেশান। মিশ্রণ বরফের ট্রেতে ঢেলে জমতে দিন। জমাট কুলফি কিউব একটি আমসত্তার টুকরোর ওপর রেখে মিষ্টির মতো গুটিয়ে দুই পাশে পাকিয়ে দিন।

এভাবে বানানো আমসত্তা কুলফি ক্যান্ডি হবে প্রিয় মানুষের জন্য মিষ্টি স্মৃতি আর ভালোবাসার এক উপহার।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর