গরমে নতুন মেকআপ ট্রেন্ড ‘টোস্টি গ্ল্যাম’, যেভাবে পাবেন এই লুক

এই গরমে মেকআপের যে ট্রেন্ডটা সবার নজর কেড়েছে, তা হলো ‘টোস্টি গ্ল্যাম’। হেইলি বিবার থেকে শুরু করে অনেকেই এখন এই লুকেই ধরা দিচ্ছেন। আর এই ট্রেন্ডের সবচেয়ে বড় দিক হলো, এটি খুব সহজে করা যায়। আপনাকে দেখাবে একদম স্বাভাবিক এবং সুন্দর।

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৮:১৭ পিএম

আপনার সোশ্যাল মিডিয়ার ফিডে যেই ব্রোঞ্জি, বাদামি মেকআপ লুক ঝড় তুলেছে। এটাই ২০২৫ সালের সবচেয়ে আলোচিত বিউটি ট্রেন্ড। নাম, টোস্টি গ্ল্যাম।

গরমে রোদে পুড়ে যাওয়া ত্বকেও উষ্ণ লুক আনতে এসেছে নতুন এই মেকআপ ধারা। মার্কিন মডেল, উদ্যোক্তা ও স্কিনকেয়ার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হেইলি বিবারকেও পুরো গ্রীষ্মজুড়ে দেখা গেছে এই লুকে। আপনিও চাইলে নতুন এই লুকটি ট্রাই করতে পারেন।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কী এই ‘টোস্টি গ্ল্যাম’। আর আপনি কীভাবে ঘরে বসেই পেতে পারেন এই লুক।

আপনিও চাইলে নতুন এই লুকটি ট্রাই করতে পারেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

টোস্টি গ্ল্যাম আসলে কী?

‘টোস্টি গ্ল্যাম’ এমন একটা মেকআপ লুক, যা দেখলে মনে হয় আপনি রোদে ঘুরেছেন, কিন্তু ত্বকে তার ছাপ পড়বে না। বরং ত্বকে এসেছে হালকা ট্যান আর উষ্ণ একটা আভা। এই মেকআপে মুখে থাকে ব্রোঞ্জি, বাদামি আর কমলার মতো রঙের মিশেল।

এই লুক ঘরোয়া হলেও, বেশ গ্ল্যামারাস। যেমন ছুটির দিনে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির পর ত্বকে যে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে, ঠিক তেমন।

কীভাবে পাবেন এই লুক?

উজ্জ্বল ও হালকা বেস: প্রথমেই ফাউন্ডেশন ও কনসিলার ব্যবহার করে একটি হালকা কিন্তু উজ্জ্বল বেস তৈরি করুন। স্কিন যেন চকচকে দেখায়, কিন্তু ভারী না হয়। একদম ‘স্কিনের মতো স্কিন’, এই হচ্ছে মূল কথা।

উষ্ণ রঙের ব্রোঞ্জার ও ব্লাশ: এই ধাপে মজা আছে! মুখে তামাটে রঙের ব্রোঞ্জার আর পোড়া কমলার মতো ব্লাশ একসঙ্গে ব্যবহার করুন। আলাদা দাগ না টেনে, দুটো রঙ যেন একে-অপরের মধ্যে মিশে যায়, এমনভাবে ব্লেন্ড করুন।

হাইলাইট হোক হালকা: নাকের উপর আর চোখের কোনায় সামান্য হাইলাইটার লাগান। একেবারে অল্প, যেন সূর্যের আলোয় হালকা ঝিলিক দেখা যায়।

চোখে হালকা বাদামি ছায়া: চোখে ব্যবহার করুন ক্রিমি বা লিকুইড ধরনের বাদামি বা টেরাকোটা রঙের আইশ্যাডো। বেশি রঙ না দিয়ে হালকা করে ব্লেন্ড করুন যেন স্বাভাবিক দেখায়।

ঠোঁট আর ভ্রু রাখুন নরম ও গ্লসি: ভ্রু হোক ঝুঁটাঝুঁটা, যেন খুব গোছানো না দেখায়। ঠোঁটে লাগান বাদামি বা পোড়া গোলাপি রঙের লিপলাইনার, এরপর তার উপর স্বচ্ছ লিপগ্লস। ঠোঁট যেন কোমল দেখায়।

কেন করবেন এই লুক?

এই মেকআপে নেই কোনো বাড়াবাড়ি। নেই কড়া লাইন, নেই অতিরিক্ত রঙ। এটা এমন এক ধরনের সৌন্দর্য, যা নিজেকে আরও আপন করে তোলে। মনে হবে আপনি গরমে ঘুরেছেন, হাসিখুশি ছিলেন। আর সেই আনন্দটা আপনার মুখেই ঝলমল করছে।

এই গরমে চাইলে আপনিও হয়ে উঠতে পারেন একেবারে নতুন রূপে। সেই উষ্ণ, রোদেলা সৌন্দর্যের নামই তো, টোস্টি গ্ল্যাম।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর