একসময় অপুকে ‘বুবলী’ নামে ডাকতেন শাকিব!

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম

শাকিব খানের দুই প্রাক্তন—অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিবের জীবন ও পর্দা ভাগ করে নিয়েছেন তারা। বাস্তব জীবনে এখন তারা দুই মেরুতে অবস্থান করছেন। প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরোক্ষ-প্রতিক্ষেপে ‘ভার্চ্যুয়াল যুদ্ধে’ জড়াচ্ছেন। কিন্তু জানেন কি, একসময় অপু বিশ্বাসকে ‘বুবলী’ নামে ডাকতেন শাকিব!

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মনের ঘরে বসত করে’ সিনেমায় শাকিব খানের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অপু বিশ্বাস। আর সেই চরিত্রের নামই ছিল বুবলী! সিনেমাটি নির্মাণ করেন জাকির হোসেন রাজু। যৌথভাবে প্রযোজনা করেন খোরশেদ আলম ও মোহাম্মদ ইকবাল। ছবিটির কারণে সেসময় অপুকে বুবলী নামেই ডাকতেন শকিব।

১৯ বছরের ক্যারিয়ারে অপু বিশ্বাস অভিনয় করেছেন প্রায় শতাধিক সিনেমায়। এর মধ্যে প্রায় ৮০টি সিনেমায় ছিলেন শাকিব খানের নায়িকা। কখনো ‘আলো’, কখনো ‘সাথি’ আবার কখনোবা ‘তানিয়া’। তবে ‘বুবলী’ চরিত্রটি আজকের প্রেক্ষাপটে বেশ কৌতূহলোদ্দীপক।

‘মনের ঘরে বসত করে’ সিনেমার গল্প গড়ে উঠেছে শহরের এক নামকরা আইনজীবী বুবলীকে ঘিরে। শৈশবে পরিবারের সঙ্গে কক্সবাজার ভ্রমণে গিয়ে অপহৃত হন বুবলী। অপহরণকারীদের দলের এক কিশোর শান্ত (শাকিব খান) বিচক্ষণতা দেখিয়ে তাকে উদ্ধার করে। তবে পালাতে গিয়ে ধরা পড়ে শান্ত। তাকে ব্যবহার করে পুলিশ চালায় বড়সড় অভিযান, গ্রেফতার হয় সন্ত্রাসীরা।

ভ্রমণ শেষে বুবলী পরিবারসহ ঢাকায় ফিরে আসে। এদিকে শান্তও ঢাকায় এসে খুঁজতে থাকে সেই ছোট্ট মেয়েটিকে। অন্যদিকে বুবলীও শান্তর স্মৃতিকে লালন করে এগিয়ে যায় জীবনে। এরপরই শুরু হয় দুই হারিয়ে যাওয়া আত্মার মিলনের গল্প।

সিনেমাটিতে আরও অভিনয় করেন চঞ্চলা চঞ্চু, মিশা সওদাগর, রেহানা জলি, কাজী হায়াত ও ইলিয়াস কোবরা। মুক্তির পর সিনেমাটি দর্শকদের মাঝে বেশ প্রশংসা পায়।

প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর