পুরোনো পোশাকেই রাজকীয় ভঙ্গিতে ফিরলেন কেট

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:৫৫ পিএম

এক বছর পর আবারও গার্টার ডে’তে ফিরে এলেন প্রিন্সেস অফ ওয়েলস, কেট মিডলটন। উইন্ডসরের ঐতিহ্যবাহী সেন্ট জর্জ চ্যাপেলে আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে হাজির হয়ে তিনি যেন জানান দিলেন, অসুস্থতা কাটিয়ে আগের মতোই তিনি আছেন রাজকীয় মেজাজে।

পুরোনো পোশাকেও নতুন উজ্জ্বলতা

গার্টার ডে উপলক্ষে কেট পরেছিলেন সেল্ফ-পোর্ট্রেট ব্র্যান্ডের একটি ক্রিম রঙা মিডি ড্রেস। যার ওপরের অংশে ছিল ব্লেজার শৈলী আর নিচে স্নিগ্ধ চিফন স্কার্ট। এই একই পোশাক কিছুদিন আগেই আরেকটি অনুষ্ঠানে পরেছিলেন তিনি। তবে এবার সেই পোশাকেই তিনি এনেছেন নতুন মাত্রা। মিলিয়েছেন স্মার্ট হ্যাট আর মুক্তার গয়না।

টেকসই ফ্যাশনের পক্ষে বরাবরই সোচ্চার কেট। নতুন পোশাক না কিনেও কীভাবে পুরোনো সাজকে আধুনিকভাবে উপস্থাপন করা যায়, তা তিনি বারবার প্রমাণ করছেন।

মুক্তোর গয়নায় ঐতিহ্যের ছোঁয়া

ড্রেসের সঙ্গে পরেছিলেন সিন ব্যারেটের নকশা করা একটি সসার-স্টাইল হ্যাট এবং ভিন্টেজ মুক্তার কানের দুল। এই দুলটিও তিনি আগেই এক অনুষ্ঠানে পরেছিলেন। পুরোনো গয়না নতুনভাবে ব্যবহার করে কেট যেন জানিয়ে দিলেন, রাজকীয় স্টাইল মানে শুধু চকচকে নতুন কিছু নয়।বরং তাতে থাকে ব্যক্তিত্ব ও পরিমিতিবোধের ছাপ।

ব্রিটেনের রাজকীয় ঐতিহ্যের উৎসব

প্রায় ৭০০ বছরের পুরোনো অর্ডার অব দ্য গার্টার ব্রিটেনের সবচেয়ে মর্যাদাসম্পন্ন নাইটহুডের সম্মান। প্রতিবছর এর আয়োজন হয় রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে। এবারও উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম, প্রিন্সেস অ্যান এবং ডিউক অব এডিনবরো। কেট এই অনুষ্ঠানে প্রতিবারই অংশ নেন স্বামীর সঙ্গে, এবং প্রতিবারই তাঁর রাজকীয় ফ্যাশন নজর কাড়ে সবার।

চলতি বছর কেটের ফেরা ছিল শুধু আনুষ্ঠানিক উপস্থিতি নয়। বরং এক আত্মবিশ্বাসী, শক্তিশালী প্রত্যাবর্তন। রাজকীয় আয়োজনে তাঁর স্নিগ্ধ উপস্থিতি প্রমাণ করল, প্রিন্সেস অফ ওয়েলস নিজের জায়গায় আবারও দৃঢ়ভাবে ফিরেছেন।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোনালদোকে কেন এত কম শাস্তি দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন? ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই রোনালদোকে এমন শাস্তি দেওয়া হয়েছে। তাঁর শাস্তি কমানোর পেছনে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর