‘যতদিন না ও বিয়েটা…’, ৬০ বছরের আমিরের নতুন প্রেম নিয়ে খোঁচা সালমানের!

আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:১৭ এএম

এমনিতে তাঁদের সম্পর্ক দারুণ। অতীতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, ভবিষ্যতেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। কথা হচ্ছে—সালমান খান ও আমির খানের।

আর সেই ‘বন্ধু’ আমিরের নতুন প্রেম নিয়ে তাঁর ছবি মুক্তির আগেই মজার ছলে খোঁচা দিলেন বলিউডের ভাইজান। আর তাতেই উত্তেজনার পারদ চড়ছে ‘দ্য কপিল শর্মা শো’-এর নতুন সিজন ঘিরে।

নেটফ্লিক্সে ‘দ্য কপিল শর্মা শো’-এর নতুন সিজন নিয়ে আগ্রহ তুঙ্গে। দীর্ঘদিন পর এই শোয়ে ফিরছেন নভজ্যোৎ সিং সিধু। আবার ওটিটিতে সম্প্রচারের পর এই প্রথম হাজির হচ্ছেন সালমান খান। টিজারে দেখা গেছে, সুলতানকে স্বাগত জানাচ্ছেন সিধু নিজেই। সব মিলিয়ে শো শুরুর আগেই চলছে জোর চর্চা।

জানা গেছে, এই শোতেই আমির খানের প্রেম নিয়ে মশকরা করেছেন সালমান। তাঁকে প্রশ্ন করা হয়—‘এলিজিবল ব্যাচেলর’ হিসেবে তিনি কেন এখনো সিঙ্গল, যেখানে আমির তো নিজের নতুন প্রেমিকার সঙ্গে অনুরাগীদের পরিচয় পর্যন্ত করিয়ে দিয়েছেন।

জবাবে সালমান খান বলেন, ‘আমিরের ব্যাপারটাই আলাদা। ও তো পারফেকশনিস্ট। তাই যতদিন না বিয়েটাকে পারফেক্ট করে ফেলছে…’—এই কথা বলেই কপিলের সঙ্গে হেসে ফেলেন ভাইজান। পুরো কথাটিই যে ঠাট্টা করে বলা, তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, বেঙ্গালুরুর বাসিন্দা গৌরীর সঙ্গে আমির খানের বন্ধুত্ব প্রায় পঁচিশ বছরের। গৌরী শুধু ‘দিল চাহাতা হ্যায়’ ও ‘লাগান’ দেখেছেন—তাও বন্ধুত্বের শুরুর দিকেই। মাঝের বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না তাঁদের। রীনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর আবার যোগাযোগ শুরু হয়। বছর দেড়েক আগে তাঁদের সম্পর্ক গড়ায় প্রেমে।

আমির মনে করেন, গৌরীর সঙ্গেই তিনি ‘শান্তির ঠিকানা’ খুঁজে পেয়েছেন। অন্যদিকে, গৌরী সবসময় চেয়েছেন ভদ্র ও সংবেদনশীল একজন জীবনসঙ্গী—সেটা তিনি পেয়েছেন আমিরের মধ্যেই। প্রথমদিকে সম্পর্ক গোপন রাখলেও, আমিরের ৬০তম জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে গৌরীকে আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। এখন তাঁরা একসঙ্গেই আছেন, প্রেম নিয়েও রাখঢাক নেই।

তবে সালমান খানের এই মন্তব্য গৌরী ও আমিরের কানে গেলে তাঁদের প্রতিক্রিয়া কেমন হবে—সেটাই এখন অনুরাগীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন!

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ভক্তদের মধ্যে নানা গল্প প্রচলিত রয়েছে। তবে কাছের মানুষদের সম্পর্ক আঁচ করে ফেলার ক্ষেত্রে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার আরেকটি চমকপ্রদ উদাহরণ সামনে এনেছেন...
২০০৯ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই একটি জনপ্রিয় ধারণা চালু আছে—সিনেমার প্রধান চরিত্র র‌্যাঞ্চো বা ফুংসুখ ওয়াংড়ু আসলে বিখ্যাত প্রকৌশলী ও...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর