এই গরমে ফিরে এসেছে পোলকা ডট

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৪:২৫ পিএম

চলতি বছরে ফ্যাশনের জগতে আবার দাপটের সঙ্গে ফিরে এসেছে পোলকা ডট প্রিন্ট। তবে দাগগুলো আর আগের মতো সমান আকারের বা ক্লাসিক গোল নয়। এবার এসেছে নতুন ঢংয়ে। কখনো ছোট, কখনো বড়, আবার কখনো অসমমিত। আর রঙের ব্যাপারেও এবার রয়েছে এক্সপেরিমেন্টের সুযোগ। যদিও সাদা-কালোর কম্বিনেশন তো চিরকালই ক্লাসিক।

ফ্যাশন অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ট্রেন্ডঅ্যানালিটিক্স জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে ‘পোলকা ডট’ লেখা পণ্যের খোঁজ ২৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে ২০২৪ সালের তুলনায়। শুধু ‘পোলকা ডট পোশাক’ খোঁজার সংখ্যাও বেড়েছে ৫২ শতাংশ।

তাই চলুন দেখে নেই কীভাবে এসব পোশাকে স্টাইল করবেন এই গরমে। যাতে আপনাকে ট্রেন্ডিও দেখাবে। সেই সাথে আপনি হয়ে উঠতে পারেন পরিপাটি ফ্যাশনসচেতনও।

দাগগুলো আর আগের মতো সমান আকারের বা ক্লাসিক গোল নয়। ছবি: ফ্রিপিক

ধীরে শুরু করুন

আপনি যদি পোলকা ডট পরায় নতুন হন, তাহলে পোশাকের বিষয়টি বাদ দিতে পারেন। শুরুতে ছোট ছোট অ্যাকসেসরিজ বেছে নিন। যেমন—ডটেড স্কার্ফ, হেয়ারব্যান্ড বা ছোট ক্লাচ ব্যাগ। ছোট ছোট এই উপাদানগুলো আপনার স্টাইলে যুক্ত করবে বাড়তি আকর্ষণ। তবে খুব বেশি ঝলমলে করে তুলবে না।

ডটের সাইজ বুঝে বেছে নিন

এখানে আকারটা বেশ গুরুত্বপূর্ণ। বড় বড় ডট অনেক সময় কার্টুনের মতো লাগতে পারে। তাই পরিশীলিত লুক পেতে চাইলে ছোট ডটের জামা বেছে নিন। বিশেষ করে ব্লাউজ বা বাটন-ডাউন শার্টে। এতে পাবেন একধরনের প্যারিসিয়ান ছোঁয়া।

মনোক্রোম থাকুন

একটা পুরো মনোক্রোম পোলকা ডট আউটফিট খুবই পরিপাটি ও ক্লাসি দেখায়। যেমন—একটা কালো-সাদা পোলকা ডট ড্রেস বা একই প্রিন্টের কো-অর্ড সেট (একই রঙের ওপর টপ ও বটম)।

ছোট পোলকা ডটের সঙ্গে মাঝারি আকৃতির স্ট্রাইপ বা লতা-পাতার ডিজাইন ভালো মানায়। ছবি: ফ্রিপিক

অন্য প্রিন্টের সঙ্গে ম্যাচ করুন সাবধানে

পোলকা ডটের সঙ্গে অন্য প্রিন্ট মেলানো কঠিন। কিন্তু একবার ঠিকঠাক হলে সেটা হতে পারে একটা দারুণ ফ্যাশন স্টেটমেন্ট। এদিক থেকে সঠিক কৌশল হলো, একই রঙের মধ্যে থাকুন। আর প্রিন্টের স্কেলের মধ্যে পার্থক্য রাখুন। যেমন, ছোট পোলকা ডটের সঙ্গে মাঝারি আকৃতির স্ট্রাইপ বা লতা-পাতার ডিজাইন ভালো মানায়। তবে রঙ যেন একে অপরের পরিপূরক হয়।

পোলকা ডট সময়ের পর সময় ফিরে এসেছে। তবে ২০২৫ সালের এই আধুনিক রূপকে আপন করে নিতে হলে চাই একটু বুদ্ধি আর রুচিশীল নির্বাচন। তাই স্টাইল করুন বুঝে-শুনে। আর দেখুন কীভাবে সাধারণ একটি প্রিন্ট দিয়েই তৈরি করা যায় ক্লাসি লুক।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর