যে সংগ্রহ বদলে দিতে পারে পুরুষদের পোশাক ভাবনা

আপডেট : ২৬ জুন ২০২৫, ১০:৩০ পিএম

প্যারিসে শুরু হয়েছে বছরের অন্যতম আকর্ষণীয় ফ্যাশন উৎসব, প্যারিস মেনস ফ্যাশন উইক। এবারের আসরে ঝলমলে ভাবে শুরু করল ফ্যাশনের দুই কর্ণধার, সেন্ট লরাঁ ও লুই ভিতোঁ। রেট্রো ফ্যাশনের মোচড় আর আধুনিকতার মিশেলে সাজানো এই সংগ্রহ যেন বদলে দিতে চাইছে পুরুষদের পোশাক ভাবনা।

সেন্ট লরাঁর প্রত্যাবর্তন

দীর্ঘ আড়াই বছর পর পুরুষদের ফ্যাশন ক্যালেন্ডারে ফিরল সেন্ট লরাঁ। স্প্রিং-সমার ২০২৬-এর শোতে দেখা গেল কাঁধে জোরালো প্যাড দেওয়া শর্টস, ঢিলেঢালা ট্রেঞ্চ কোট কোমরে হালকাভাবে বাঁধা। আর রঙিন লম্বা হাতার শার্টের সঙ্গে ওভারসাইজ সানগ্লাস। এই লুকগুলো অনুপ্রাণিত ছিল প্রতিষ্ঠাতা ইভ সেন্ট লরাঁ’র তারুণ্যকালীন স্টাইল থেকে।

সেন্ট লরাঁর মূল প্রতিষ্ঠান কেরিং সাম্প্রতিক সময়ে আর্থিক চাপে থাকলেও, নতুন সিইও হিসেবে লুকা দে মেও-কে নিয়োগ দেওয়ার পর প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১২ শতাংশ বেড়ে যায়।

গ্যালারি লাফায়েতের ফ্যাশন ক্রেতা অ্যালিস ফেইলার্ড বলেন, ‘অ্যান্থনি ভাকারেলোর পুরুষদের ফ্যাশনে ফেরাটা ব্র্যান্ডের জন্য ইতিবাচক।’

লুই ভিতোঁর তারকাখচিত রাত্রি

রাতের আয়োজনে ছিল লুই ভিতোঁর জমকালো শো, প্যারিসের সেন্টার পম্পিদু’র সামনে। শো পরিচালনায় ছিলেন ব্র্যান্ডটির আর্ট ডিরেক্টর ফ্যারেল উইলিয়ামস।

সিনেমার মতো সাজানো মঞ্চে মডেলদের পরনে ছিল ধূসর গোলাপি, মাটির রঙ ও গাঢ় বাদামি পোশাক। সামনে বসে শো উপভোগ করেছেন বিয়ন্সে, জে-জেড এবং স্পাইক লি।

রেট্রো ঘরানার শার্ট, কার্গো প্যান্ট, টি-শার্ট আর লুই ভিতোঁর ঐতিহ্যবাহী চামড়ার ট্রাঙ্ক যেন সময়ের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করেছে। শোতে আরও ছিলেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও ভিক্টর ওয়েমবানইয়ামা।

জাপানি হাওয়ায় সমুদ্রের সুবাস

প্যারিসের ন্যাশনাল আর্কাইভসে অনুষ্ঠিত হয় টোকিওভিত্তিক ব্র্যান্ডের শো, যার পোশাকে ছিল নগরজীবন আর সমুদ্রসৈকতের মিশেল। বালতি টুপি, স্যান্ডেল, সুইমসুটের সঙ্গে ছিল হালকা কাশ্মীর স্যুট আর চামড়ার পোশাক।

ডিজাইনার রিওটা ইওয়াই বলেন, ‘জাপানি ভাষায় বসন্তের বাতাস বোঝাতে যে শব্দ ব্যবহৃত হয়। সেই আবহই অনুপ্রেরণা হয়েছে এই কালেকশনের।’

ডিওরে অ্যান্ডারসনের অভিষেক

ফ্যাশনপ্রেমীদের চোখ এখন ডিওর-এর দিকে। কারণ শুক্রবার প্রথমবারের মতো ডিওরের সব বিভাগ, নারী, পুরুষ ও হাউট কৌতুর, পরিচালনার দায়িত্ব নিয়ে অভিষেক ঘটবে জনাথন অ্যান্ডারসনের।

ফরাসি জিকিউ ম্যাগাজিনের মতে, এই শো হতে যাচ্ছে এই ফ্যাশন উইকের অন্যতম বড় আকর্ষণ।

৬ দিনে ৭০ ব্র্যান্ডের শো

প্যারিস ফ্যাশন উইকে এবার ৬ দিনে অংশ নিচ্ছে ৭০টির বেশি ব্র্যান্ড। এর মধ্যে থাকবে ৪০টি র‍্যাম্প শো ও ৩০টি প্রেজেন্টেশন। সমাপ্তি ঘটবে রবিবার রাতে, ফরাসি ব্র্যান্ড জ্যাকেমুসের শো দিয়ে।

পুরুষদের ফ্যাশনে এবার যেন এক নতুন দিগন্তের সূচনা হলো। যেখানে রেট্রো স্মৃতি, আধুনিক নকশা আর শিল্পসুষমার মধ্যে মিলেছে সময়ের ছন্দ।

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর