জুলাই নিয়ে আমেরিকাতেই বিপ্লবের নতুন গান 

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম

‘নতুন বাংলাদেশ’ গান গেয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন আমেরিকা প্রবাসী ব্যান্ড তারকা বিপ্লব। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের স্বপ্ন নিয়ে তৈরি সেই গান শ্রোতামনে দারুণ সাড়া ফেলে। এখন সেই রেশ কাটতে না কাটতেই আরেকটি নতুন দেশের গানের ঘোষণা দিলেন তিনি।

এর শিরোনাম ‘ও প্রিয় বাংলাদেশ’। এ গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। শিগগিরই এটি প্রকাশ করা হবে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে এক ভিডিওবার্তায় বিপ্লব বলেন, ‘‘২০২৪-এর জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসকে সামনে রেখেই ও প্রিয় বাংলাদেশ তৈরি করেছি। চেষ্টা থাকবে, প্রতি বছর ‘লাল জুলাই’-তে কোনো না কোনো আয়োজনে গানটি পরিবেশন করার।’’

বিপ্লবের মতে, আগেও তিনি ব্যান্ড প্রমিথিউস ও একক অ্যালবামের জন্য একাধিক দেশাত্মবোধক গান গেয়েছেন, যা শ্রোতাদের মনোযোগ কেড়েছিল। তবে ‘ও প্রিয় বাংলাদেশ’ আলাদা, কারণ এর মধ্য দিয়ে লাল জুলাই–কে স্মরণ করা হবে।

শুধু এ গান নয়, ভিন্ন ঘরানার আরও কিছু গান চলতি বছরের বিভিন্ন সময়ে প্রকাশ করবেন বলেও জানান এই কণ্ঠশিল্পী।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর