পোশাকের সাথে ভুল জুতা পরে জেনজি’রা, কিন্তু কেন?

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:০০ পিএম

ছিমছাম পোশাকে খাপ খাইয়ে নিখুঁত জুতা পরার দিন বুঝি ফুরিয়েছে। এখন ফ্যাশনে চলছে ‘ভুল’ জুতা পরার প্রবণতা। অন্তত ইনস্টাগ্রাম আর টিকটক সেটাই বলছে। আর এই নতুন স্টাইলেন নাম, রং শু থিওরি।

এই থিওরি অনুযায়ী, আপনি যদি রোমান্টিক একটা ফ্লোই ড্রেস পরেন, তাহলে তার সঙ্গে হিল বা পাম্পস নয়। বরং পরতে হবে পুরোনো স্নিকার্স বা ভারী ‘ড্যাড’ স্যান্ডেল। শুনতে অদ্ভুত লাগলেও, এই স্টাইল এখনই তরুণদের কাছে বেশ জনপ্রিয়।

কেমন এই ‘ভুল জুতা’র কৌশল?

স্টাইলিস্ট অ্যালিসন বর্নস্টেইনের দেওয়া এই থিওরির ব্যাখ্যা বেশ সরল। যে জুতাটি আপনার পোশাকের সঙ্গে ‘ম্যাচ’ করবে না, সেটাই বেছে নিন। কারণ এভাবে একটা সাজ দেখাতে পারে একেবারে নতুন, ভিন্নভাবে।

কেউ যখন সিল্কের মসৃণ স্লিপ ড্রেসের সঙ্গে পরেন মোটা চামড়ার বুট বা ব্যাগি কার্গো প্যান্টের সঙ্গে পরেন ব্যালে ফ্ল্যাটস। সেটা প্রথমে ‘ভুল’ মনে হলেও, আসলে সেটা তৈরি করে স্টাইলের নতুন ভাষা।

পোশাক আর জুতার অসম্ভব জুটিই যেন, হয়ে উঠছে নতুন ট্রেন্ড। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ছকে বাঁধা সাজে অনীহা

জেনজি প্রজন্মের অনেকেই এখন আর সাজেন না সঠিক নিয়মে। পোশাক বা জুতা পরার নিয়মেরও কোনো তোয়াক্কা করে না। বরং তারা সাজেন নিজস্বতা আর সাহসিকতার জায়গা থেকে।

পোশাক আর জুতার অসম্ভব জুটিই যেন, হয়ে উঠছে নতুন ট্রেন্ড। স্টাইলিশ দেখাতে হলে এখন পারফেকশন নয়, চাই স্টেটমেন্ট। একঘেয়ে ডেনিম আর সাদামাটা টপকেও ‘ভুল’ একজোড়া জুতা করে তুলতে পারে নজরকাড়া।

ঢাকাতেও দেখা মিলছে

এই প্রবণতা থেমে নেই কেবল নিউইয়র্ক বা লন্ডনের রাস্তায়। ঢাকার ধানমণ্ডি, গুলশান কিংবা বনানীর ক্যাফেগুলোতেও দেখা মিলছে ‘ভুল জুতা’র পরীক্ষানিরীক্ষা। কেউ পরছেন সুতি সালোয়ার কামিজের সঙ্গে ভারী স্পোর্টস শু, কেউ আবার ফরমাল প্যান্টের সঙ্গে পরছেন রঙিন স্লিপার।

বিশেষজ্ঞদের মতে, এই ধারা কিছুটা বিদ্রোহের প্রতীকও বটে। নিখুঁত সাজের পেছনে না ছুটে এখন মানুষ খুঁজছেন নিজের মতো করে ফ্যাশনকে ব্যাখ্যা করার উপায়।

সাজপোশাকে ‘ভুল’ মানেই হয়তো নতুন সঠিক

‘রং শু থিওরি’ নামটি যতই ভুলের ইঙ্গিত দিক, এই ভুলটাই এখন তরুণদের স্টাইল স্টেটমেন্ট। আপনি যদি পরের বার হিলস পরেন ট্র্যাকপ্যান্টের সঙ্গে বা লং কুর্তির নিচে পরেন রাফ অ্যান্ড টাফ বুট। তবে বুঝে নেবেন, সময়ের হাওয়ায় আপনিও রয়েছেন একদম ঠিক পথে।

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর