টিকটকে ভাইরাল কোচের ‘কিসলক ব্যাগ’, বাজারে এলেই উধাও

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:৩২ পিএম

টিকটকে ভাইরাল, ফ্যাশন শোয়ে নজরকাড়া আর অনলাইনে লঞ্চের সঙ্গে সঙ্গে বিক্রি শেষ, ২০২৫ সালের সবচেয়ে আলোচিত ব্যাগ এখন কোচের ‘লার্জ কিসলক ফ্রেম ব্যাগ’।

২০২৫ সালের বসন্ত ফ্যাশন শোতেই যাত্রা শুরু। এরপর টিকটকে ঝড়। তারপর যা হওয়ার তাই, কোচের ‘লার্জ কিসলক ফ্রেম ব্যাগ’ হয়ে উঠেছে বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাগ। যেটা এখন চাইলেও পাওয়া যাচ্ছে না!

এই ব্যাগ অনলাইনে ফেব্রুয়ারিতে লঞ্চের পর মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায়। আবার নতুন করে রিস্টক হলেও মুহূর্তেই সেটাও শেষ। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, সেলিব্রিটি ইনফ্লুয়েন্স আর ফ্যাশন সচেতন তরুণদের নজরে পড়েই যেন এ ব্যাগ হয়ে উঠেছে এক নতুন ফেনোমেনা।

বিশ্বজুড়ে কোচের ব্যাগ এখন ফ্যাশনপ্রেমীদের অন্যতম চাহিদার পণ্য। যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্যাশন প্ল্যাটফর্ম ‘লিস্ট’-এর তথ্য অনুযায়ী, কোচ ২০২৪ সালের বিশ্বের পঞ্চম সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ছিল। তারা জানায়, ‘জেনারেশন জেড গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপনে ব্র্যান্ডটি দারুণ সাফল্য পেয়েছে। গত এক বছরে কোচ ব্যাগের চাহিদা বেড়েছে ৩৩২ শতাংশ।’

ব্যাগটির মূল নকশা এসেছে কোচের ১৯৬৯ সালের সংগ্রহ ‘ক্যাশিন ক্যারি’ থেকে, যেটি তৈরি করেছিলেন ব্র্যান্ডের প্রথম প্রধান ডিজাইনার বনি ক্যাশিন। নতুন এই ব্যাগটিতে ব্যবহৃত হয়েছে গ্লাভট্যানড লেদার। রয়েছে ভিনটেজ কয়েন পার্স অনুপ্রাণিত কিসলক ক্লোজার, একটি ইনসাইড জিপ পকেট এবং কাঁধে ঝোলার জন্য আলাদা ডিট্যাচেবল স্ট্র্যাপ।

ব্যাগটি পাওয়া যাচ্ছে তিনটি রঙে। যার মধ্যে থাকছে কালো, গোলাপি ও গাঢ় বাদামি। ব্যাগটির দাম নির্ধারণ করা হয়েছে ৬৯৫ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮৫ হাজার টাকা। তবে অনলাইন মার্কেটপ্লেসে এটি পুনরায় বিক্রি হচ্ছে ১ হাজার ডলারের বেশি দামে, যা লাখ টাকার ওপরে।

ব্যাগটির এত চাহিদা তৈরির পেছনে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক। টিকটকে ব্যাগটির ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘কোচ গার্ল’ নামে পরিচিত তরুণীদের মধ্যেও বেড়ে যায় আগ্রহ। সেলিব্রিটি প্রভাবও কম নয়। বেলা হাদিদ থেকে শুরু করে বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার নিয়মিত কোচ ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছেন, ফলে চাহিদার আগুনে ঘি পড়েছে।

কোচের ক্রিয়েটিভ ডিরেক্টর স্টুয়ার্ট ভিভার্স ৮ জুলাই ইনস্টাগ্রামে লেখেন, ‘এটা (প্রায়) চলে এসেছে... আমরা আশা করছি কিসলক ব্যাগ কাল রাত ৮টা থেকে ৯টার মধ্যে লাইভ হবে। সাধারণত নির্দিষ্ট সময় বলি না, তবে আপনাদের প্রতিক্রিয়া দেখে মনে হলো আগেই জানানো উচিত।’ তবে সময়মতো অনলাইনে এলেও ব্যাগটি মুহূর্তেই ‘সোল্ড আউট’ হয়ে যায়।

বিভিন্ন রিসেল প্ল্যাটফর্ম যেমন ই-বে বা গ্রেইন্ডে এখন এই ব্যাগ পাওয়া যাচ্ছে অনেক বেশি দামে। কেউ কেউ বলছেন, এটা ২০২৫ সালের ‘ইট ব্যাগ’, মানে বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাগ। তবে কোচ কর্তৃপক্ষ জানিয়েছে, আরও রিস্টক আসতে পারে। এক্ষেত্রে নিয়মিত ওয়েবসাইট নজরে রাখা ছাড়া আপাতত উপায় নেই।

একটা ব্যাগ যদি ফ্যাশনের পাশাপাশি কালচারের অংশ হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে তার জনপ্রিয়তা কেবল বাহ্যিক রূপে সীমাবদ্ধ নয়। কোচের কিসলক ব্যাগ ঠিক তেমনই, ২০২৫ সালের ট্রেন্ডিং ব্যাগ। যা স্টাইলপ্রেমীদের জন্য এখন শুধুই স্বপ্ন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর