ডিওরের কালেকশনে নজর কাড়ল কোটি টাকার কোট

প্যারিসের পুরুষদের ফ্যাশন সপ্তাহ। জমজমাট আয়োজনের মাঝেই নজর কাড়লেন ডিওরের নতুন ক্রিয়েটিভ পরিচালক জনাথন অ্যান্ডারসন। অভিষেককালেই তিনি উপস্থাপন করলেন এমন একটি পোশাক, যা নিয়ে আলোচনা এখন আন্তর্জাতিক ফ্যাশন মহলে।

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৪ পিএম

ডিওরের নতুন ক্রিয়েটিভ পরিচালক হিসেবে অভিষেক হলো ব্রিটিশ-আইরিশ ডিজাইনার জনাথন অ্যান্ডারসনের। ফ্যাশনজগতের বহু প্রতীক্ষিত এই অভিষেকটি হয় গত শুক্রবার, প্যারিসে অনুষ্ঠিত পুরুষদের ফ্যাশন সপ্তাহে। সেখানে উপস্থাপন করা হয় একটি বিশেষ ট্রেঞ্চ কোট, যার মূল্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

এই কোটের দাম ২ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। কেবল দাম নয়, এর নকশা ও তৈরি হওয়ার পদ্ধতিও আলাদা করে নজর কেড়েছে।

এই বিলাসবহুল কোট তৈরি হয়েছে ভারতের ঐতিহ্যবাহী মুকেশ সূচিকর্ম ব্যবহার করে। ফ্যাশন সমালোচক হেনান বেসোভিচ তাঁর ইনস্টাগ্রামে জানান, ‘এতে কাপড়ের উল্টোপিঠে ধাতব ফিতা হাতুড়ি দিয়ে বসানো হয়। যার ফলে কাপড়ের ওপরে নির্দিষ্ট নকশা অনুযায়ী ধাতব ঝিলিক ফুটে ওঠে।’

এই কোটটি তৈরিতে ১২ জন কারিগরের সময় লেগেছে ৩৪ দিন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই কোটে ব্যবহার করা হয়েছে ছোট আকৃতির পিয়েদ দ্য পুল নকশা। এটি সম্পূর্ণ করতে ১২ জন ভারতীয় নারী কারিগর মিলে সময় নিয়েছেন ৩৪ দিন।

বেসোভিচ মনে করেন, এই কোটটি ‘হাউট কৌতুর’ বা হাই ফ্যাশনের অন্তর্ভুক্ত। সাধারণ ক্রেতার নাগালের বাইরে হলেও, ডিওরের নিয়মিত বিলাসী ক্রেতাদের কাছে এই দাম খুব একটা আশ্চর্যের নয়।

তবে তিনি আরও বলেন, ‘এত সূক্ষ্ম ও শ্রমসাধ্য পোশাক বাণিজ্যিকভাবে বড় পরিসরে তৈরি হবে না, বরং সীমিত সংখ্যায় কিছু সংগ্রাহকের জন্যই বানানো হবে।’

জনাথন অ্যান্ডারসনের এই কোট শুধু দামি ফ্যাশনের উদাহরণ নয়। বরং এটি ভারতীয় সূচিকর্মের এক শিল্পসত্তাকে তুলে এনেছে আন্তর্জাতিক মঞ্চে।

তবে কিছু সমালোচক মনে করছেন, ভারতীয় কারিগরদের উপযুক্ত কৃতিত্ব না দেওয়ায় এ ধরনের আয়োজন অনেক সময় সংস্কৃতির প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করে।

তবুও, শুরুর মঞ্চে দাঁড়িয়েই এই কোট জনাথন অ্যান্ডারসনের ডিওর যাত্রাকে করে তুলেছে আলোচিত ও বিলাসী।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর