বাড়িতেই বানাতে পারেন ডাল ডোনাট পাকোড়া

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০১:৫৭ পিএম

ডালের তৈরি ডোনাট, তাও আবার পাকোড়ার মতো ক্রিস্পি। বিকেলের নাশতায় মুখরোচক এই স্ন্যাকস বানাতে সময় লাগবে খুব কম, আর স্বাদে ভরপুর। ডালের গুঁড়া, কাঁচা মরিচ, কারি পাতা আর খানিকটা বেসনের মিশেলে তৈরি হয় একেবারে ভিন্নধর্মী এই মজার খাবারটি। রইল রেসিপি।

বিকেলের নাশতায় বানাতে পারেন এই ডালের ডোনাট। ছবি: ইনডিপেনডেন্ট

যা যা লাগবে

  • মুগ ডাল ১ কাপ
  • ছোলা ডাল আধা কাপ
  • তেল ৩ টেবিল চামচ
  • আদা কুচি ১ চা চামচের একটু বেশি
  • জিরা ১ চা-চামচ
  • সাদা তিল আধা টেবিল চামচ
  • কারি পাতা কুচি ১২-১৪টি
  • লাল মরিচ ক্রাশ বা চিলিফ্লেক্স ১ চা-চামচ
  • পানি ১ কাপ বা প্রয়োজনমতো
  • মাঝারি সাইজের আলু ১টি
  • হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চা-চামচ
  • কাঁচা মরিচ কুচি ২টি
  • বেসন ৪ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি একমুঠো
  • ভাজার জন্য তেল

যেভাবে বানাবেন

মুগ ডাল ও ছোলা ডাল একসঙ্গে কড়াইয়ে অল্প আঁচে ভেজে নিন। ডাল থেকে হালকা সুগন্ধ এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এবার এই ভাজা ডাল ব্লেন্ডারে বা মসলা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে রাখুন।

একটি প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে তাতে আদা কুচি, জিরা, তিল, কারি পাতা ও লাল মরিচ ক্রাশ দিয়ে নাড়ুন। গন্ধ বের হলে পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে তাতে কুচানো আলু যোগ করুন।

এবার দিন লবণ ও কাঁচা মরিচ কুচি। তারপর ধীরে ধীরে গুঁড়া করা ডাল দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। অল্প আঁচে ৪-৫ মিনিট রান্না করুন। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা হলে তাতে বেসন ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন।

হাতে অল্প তেল মাখিয়ে মিশ্রণ থেকে ছোট ছোট বল নিয়ে মাঝখানে ছিদ্র করে ডোনাটের মতো আকার দিন। এভাবে ২৪-২৫টি তৈরি হবে। মিশ্রণ বেশি শুকনো হলে একটুখানি পানি দিতে পারেন। আবার যদি নরম হয়, তাহলে বাড়তি বেসন মিশিয়ে নিন।

কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে ডোনাটগুলো বাদামি ও ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে তুলুন। পরিবেশন করুন টকদই, চাটনি বা মসলাদার সসের সঙ্গে।

এই ডোনাট পাকোড়াগুলো নাশতার টেবিলেও ঝটপট বানিয়ে রাখা যায়। চাইলে ডালের মিশ্রণ আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, পরিবেশনের সময় শুধু ভেজে নিলেই হলো।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সাকিব, রিফাত, সজীব ও তাহসিন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে...
লোডিং...

এলাকার খবর