বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারী নিহত

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০:৫৭ এএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি চোরাকারবারী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শনিবার সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

জাকারিয়া কাদির বলেন, ১০ থেকে ১২ জন বাংলাদেশি চোরাকারবারী গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারত সীমান্তে প্রবেশ করে। গরু নিয়ে ফেরত আসার সময় বিএসএফের টহল দল বাধা দিলে তারা বিএসএফ টহল দলের ওপর ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করে। এসময় বিএসএফ চার থেকে পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তারপরও চোরাকারবারীরা নিবৃত না হলে বিএসএফ টহল দল ৩ থেকে ৪ রাউন্ড গুলি করে। এতে দোয়ারাবাজার উপজেলার উত্তর ভাঙ্গারপাড় গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হলে তাঁর সাথে থাকা চোরাকারবারীরা তাঁকে নিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। পরে শফিকুল ইসলামকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে চোরাকারবারীরা পালিয়ে যায়।

এরপর গুরুতর আহত শফিকুল ইসলামকে তাঁর পরিবারের সদস্যরা দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম আনুমানিক রাত ৩টার দিকে মারা যান।

জাকারিয়া কাদির জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের সনাক্ত করতে কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি, এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি পাঠানোর মাধ্যমে জোরালো প্রতিবাদ জানানো হচ্ছে বলেও জানান জাকারিয়া কাদির।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
ঈদের ছুটি শেষে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর