আম দিয়ে বানাতে পারেন মজার তিরামিসু

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৬:২৯ পিএম

এখন চলছে পাকা রসালো আমের ভরা মৌসুম। আর এই মৌসুমে যদি থাকে তিরামিসুর মতো ইতালিয়ান মিষ্টির ছোঁয়া, তাহলে তো কথাই নেই! যারা ডেজার্ট পছন্দ করেন, কিন্তু ওভেন ব্যবহার না করেও কিছু বানাতে চান, তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট।

ম্যাংগো তিরামিসু কাপসে আছে পাকা আমের মিষ্টি স্বাদ, কফির হালকা তিতকুটে ঘ্রাণ আর হুইপড ক্রিম আর ক্রিম চিজের মোলায়েম গড়ন। পরিবেশনেও সহজ, গ্লাসে গ্লাসে সাজিয়ে ফ্রিজে রেখে দিলেই তৈরি। বাড়ির অতিথি থেকে শুরু করে নিজের একান্ত মিষ্টিমুহূর্ত, সব ক্ষেত্রেই জমবে এই ট্রপিক্যাল তিরামিসু। চলুন, দেখে নিই কীভাবে বানাবেন এই ঠান্ডা আর মজাদার মিষ্টি।

ডেজার্ট হিসেবে দারুণ হতে পারে আমের এই আইটেমটি। ছবি: ইনডিপেনডেন্ট

উপকরণ

  • আমের টুকরো দেড় কাপ
  • হুইপিং ক্রিম (ঠান্ডা) ১ কাপ
  • ক্রিম চিজ (ঠান্ডা) ১ কাপ
  • কনডেন্সড মিল্ক ২-৩ টেবিল চামচ
  • গরম পানি ½ কাপ
  • ইনস্ট্যান্ট কফি দেড় টেবিল চামচ
  • লেডি ফিঙ্গার বিস্কুট বা আপনার পছন্দের যেকোনো বিস্কুট
  • কফি পাউডার (সাজানোর জন্য)
  • আমের কিউব (সাজানোর জন্য)
  • পুদিনা পাতা (সাজানোর জন্য)

প্রস্তুত প্রণালী

একটি ব্লেন্ডিং জারে আমের টুকরোগুলো নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এতে তৈরি হবে মসৃণ আমের পিউরি। একটি বড় বাটিতে আমের পিউরি, হুইপিং ক্রিম, ক্রিম চিজ ও কনডেন্সড মিল্ক একসঙ্গে দিয়ে বিটার দিয়ে প্রথমে কম গতিতে ১ মিনিট এবং পরে উচ্চ গতিতে ৪-৫ মিনিট বিট করুন। মসৃণ ও হালকা মিশ্রণটি একটি পাইপিং ব্যাগে ভরে রাখুন।

অন্য একটি বাটিতে গরম পানিতে ইনস্ট্যান্ট কফি মিশিয়ে কফির দ্রবণ তৈরি করে নিন। পরিবেশনের কাপ বা গ্লাসে প্রথমে ক্রিমি ম্যাংগো মিশ্রণ দিয়ে একটি স্তর তৈরি করুন। এবার কফিতে ডুবিয়ে নেওয়া বিস্কুট সেই স্তরের ওপরে রাখুন। এভাবে আরও দুইটি স্তর তৈরি করুন, একবার ক্রিম, একবার কফিতে ভেজানো বিস্কুট। সবশেষে ওপর থেকে ছিটিয়ে দিন হালকা কফি পাউডার, কয়েকটি আমের টুকরো এবং এক টুকরো পুদিনা পাতা। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর