যেভাবে চিনবেন আসল প্রাডা ব্যাগ

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:৩০ পিএম

বিলাসবহুল ব্র্যান্ড প্রাডার ব্যাগ হাতে নেওয়া মানেই ফ্যাশনে একধাপ এগিয়ে থাকা। কিন্তু হুবহু দেখতে নকল ব্যাগ বাজারে ছড়িয়ে পড়ায় আসল-নকল বুঝে নেওয়াটা এখন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। প্রাডা ব্যাগের সূক্ষ্ম কাজ, নিখুঁত সেলাই এবং ইউনিক লোগো, এই কিছু গুরুত্বপূর্ণ দিক খেয়াল রাখলেই সহজেই ধরা যাবে প্রতারণা।

বিশেষজ্ঞদের মতে, ব্যাগের গায়ে থাকা লোগো, চেন, সেলাই, চামড়ার গঠন ও অভ্যন্তরের সিরিয়াল নম্বর যাচাই করেই বোঝা যায় ব্যাগটি আসল কি না।

লোগোতেই ধরা পড়ে ভুয়া ব্যাগ

প্রাডার লোগো সব সময় নির্ভুল ও পরিস্কার হয়। সাধারণ সানস-সেরিফ ফন্টে লেখা ‘প্রাডা মিলানো দাল ১৯১৩’ লোগোর প্রতিটি অক্ষর সঠিক দূরত্বে ও সোজা থাকা বাধ্যতামূলক। বিশেষজ্ঞরা জানান, ‘আর’ অক্ষরের ডান পাশে হালকা বাঁক প্রাডার নতুন ব্যাগগুলোতে দেখা যায়।

আসল প্রাডার লোগো সাধারণত সেরামিক বা চামড়ার প্ল্যাকে থাকে। প্লাস্টিক বা কাপড়ে ছাপানো লোগো থাকলে সেটি সন্দেহজনক।

অভিন্ন রঙ না থাকলে সতর্ক হোন

আসল প্রাডা ব্যাগে ব্যবহৃত ধাতব অংশ যেমন চেন, বকল, ক্লাস্প, সবখানে একই ধরনের রঙ ও ফিনিশ থাকবে। এক ব্যাগে দুই ধরনের ধাতুর রঙ থাকলে তা নকল হওয়ার সম্ভাবনা বাড়ায়।

জিপারে ‘প্রাডা’ ছাপা থাকবে এবং জিপার ব্র্যান্ড হবে ল্যাম্পো, ওয়াই-কে-কে, রিরি, অপ্টি ও ইপি। এই পাঁচটির একটিতে হলে সেটি আসল হওয়ার সম্ভাবনা বেশি।

সেলাইয়ের কারুকাজেই বোঝা যায় আসল

আসল প্রাডা ব্যাগের সেলাই হবে সরু, সোজা এবং সমান দূরত্বে। কোনো আলগা সুতা বা বেঁকে যাওয়া সেলাই থাকলে সেটি জাল ব্যাগ হওয়ার বড় লক্ষণ।

সেলাইয়ের রঙও ব্যাগের রঙের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। আলাদা রঙ হলে সেটি সন্দেহজনক।

ভেতরের ডিজাইনেও থাকে পার্থক্য

প্রাডা ব্যাগের ভেতরের লাইনার সাধারণত হয় নাপ্পা চামড়া বা জাকার্ড নাইলন দিয়ে তৈরি। এতে প্রাডা লোগো ও দড়ির ডিজাইন ঘুরে ফিরে থাকে, যেখানে প্রতি অন্য লাইনে লোগো থাকে উল্টো।

ভেতরের একটি সেরামিক বা চামড়ার ট্যাগে লেখা থাকবে ‘প্রাডা মিলানো মেড ইন ইটালি’, তিনটি লাইনে সাজানো। এই ট্যাগের রঙ ও ধাতু ব্যাগের বাকি অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।

চামড়ার ঘ্রাণ ও ছোঁয়াও জানায় সত্যি

প্রাডা ব্যাগে ব্যবহৃত হয় সাফিয়ানো, ক্যালফস্কিন বা ল্যাম্বস্কিন চামড়া। এগুলোর গঠন হয় কোমল, মসৃণ এবং সমান। নকল ব্যাগ সাধারণত পিইউ চামড়া বা কমদামি ফেক লেদার দিয়ে তৈরি হয়। যেগুলো দেখতে চকচকে হলেও ছুঁলেই বোঝা যায় পার্থক্য।

সন্দেহজনক কম দামে বিক্রি মানেই প্রশ্ন

বিশেষজ্ঞরা বলেন, একটি আসল প্রাডা ব্যাগ যদি কম দামে পাওয়া যায়, তবে সেটি সন্দেহজনক। বিলাসবহুল এই ব্যাগ কেনার জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে প্রাডার নিজস্ব স্টোর বা বিশ্বস্ত দ্বিতীয় হাত বিক্রেতার সাহায্য নেওয়া।

সিরিয়াল নম্বর ও কোয়ালিটি ট্যাগ পরীক্ষা

প্রতিটি আসল প্রাডা ব্যাগের ভেতরে থাকে একটি ছোট সাদা ট্যাগ, যাতে ছাপা থাকে ইউনিক সিরিয়াল নম্বর। এই নম্বর মিলিয়ে দেখা যায় প্রাপ্ত অথেনটিসিটি কার্ডের সঙ্গে।

এ ছাড়া ব্যাগে একটি কোয়ালিটি অ্যাসিওরেন্স ট্যাগ থাকে, যাতে ফ্যাক্টরি কোড লেখা থাকে। যা সাধারণত দুই বা তিন ডিজিটের হয়। এই ট্যাগ নকল ব্যাগে থাকে না।

সতর্ক হোন

নিম্নমানের চামড়া, প্লাস্টিক লোগো, ভুল বানান, এক ব্যাগে বিভিন্ন রঙের হার্ডওয়্যার, এই লক্ষণগুলো দেখলেই বুঝে নিতে হবে ব্যাগটি সন্দেহজনক।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ব্যাগ কেনার আগে যাচাই-বাছাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ, বিলাসিতা মানেই কেবল দামের বিষয় নয়, এটা বোঝারও ব্যাপার, কোন ব্যাগ আসল, আর কোনটা নয়।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর