গিটার বাজাচ্ছেন মিথিলা, গাইছে আইরা

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০২:৫২ পিএম

বছর পাঁচেক আগে সামাজিকমাধ্যমে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছিলেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। যেখানে দেখা গিয়েছিল তিনি পিয়ানো বাজাচ্ছেন, আর সেই সুরে মেয়ে আইরা গাইছে ‘বাইরে বৃষ্টি’ নামের একটি গান। বাবা-মেয়ের এমন যুগলবন্দী আর খুনসুটি দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। এবার আইরাকে দেখা গেল মা রাফিয়াত রশিদ মিথিলার পাশে বসে গান গাইতে। যেখানে গিটার বাজাচ্ছেন মিথিলা, আর গাইছে আইরা।

মঙ্গলবার (১৫ জুলাই) সামাজিকমাধ্যম ফেসবুকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে মায়ের গিটারের তালে-তালে মেয়ে আইরা গাইছে ডরিস ডে’র বিখ্যাত গান ‌‘কে স্যারা স্যারা’। মরিচ বাতির আলোতে মা-মেয়ের গানের মুহূর্তটি মনে ধরেছে নেটিজেনদেরও। 

মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘অসাধারণ মুহূর্ত মা-মেয়ের।’ আবার অন্য একজন লিখেছেন, ‘অনেক সুন্দর মা-মেয়ের গান।’ নেটিজেনদের অনেকে নিজেদের ফেসবুক ওয়ালে মিথিলা-আইরার গানটি শেয়ারও করেছেন। 

প্রসঙ্গত, ২০১৩ সালে তাহসান-মিথিলার বিচ্ছেদ হয়ে গেলেও মা-বাবা দুজনের ভালোবাসাতেই বেড়ে উঠছে আইরা তেহরীম খান। কখনও সে থাকে মায়ের সঙ্গে, আবার কখনও বাবার সঙ্গে। এ ছাড়া সৃজিত মুখোপাধ্যায়ও ভালোবাসেন আইরাকে।

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর