ফ্যাশন নয়, আঙটির পেছনে আছে আবেগের গল্প

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৬:৩০ পিএম

উইম্বলডনের গ্যালারিতে প্রিন্সেস কেট মিডলটনের উপস্থিতি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবার নজর কাড়লো তাঁর হাতের ঝলমলে আঙটির নতুন স্ট্যাক। শুধু অলঙ্কারের সৌন্দর্য নয়, এই নতুন আঙটির পেছনে রয়েছে এক আবেগঘন, ব্যক্তিগত গল্প।

গত বছর কেমোথেরাপির পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন কেট মিডলটন। সেসময় তাঁর হাতে দেখা যায় নতুন একটি ইটারনিটি রিং। ধারণা করা হচ্ছে এটি ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড কার্টিয়েরের ‘এতিনসেল দ্য কার্টিয়ের’ রিং। প্লাটিনামের তৈরি এই রিংটিতে রয়েছে ১৯টি ব্রিলিয়ান্ট-কাট হীরা এবং ১৯টি স্যাফায়ার।

এই রিংটি প্রিন্সেস কেট আগেও পরেছেন। তবে এবার আলোচনার জন্ম দেয় কারণ তিনি তাঁর চিরচেনা ১২ ক্যারেট সিলন স্যাফায়ার এনগেজমেন্ট রিংটির সঙ্গে একসঙ্গে দুটি ইটারনিটি রিং ও বিয়ের আঙটি পরেছেন। উল্লেখ্য, এই এনগেজমেন্ট রিংটি একসময় প্রিন্সেস ডায়ানার ছিল। যা পরবর্তীতে প্রিন্স উইলিয়াম কেটকে উপহার দেন।

জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, এই ধরণের রিং স্ট্যাক এখন নবদম্পতিদের মধ্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। কেউ কেউ একাধিক আঙটি একসঙ্গে পরছেন। আবার কেউ শুধুই ইটারনিটি রিং পরছেন এক ধরণের হালকা ও ব্যক্তিগত লুকে।

ব্রিটিশ জুয়েলারি ব্র্যান্ড লাইলি জুয়েলারি’র প্রতিষ্ঠাতা এলিজা ওয়াল্টার বলেন, ‘আমরা এখন দেখছি অনেকেই এনগেজমেন্ট ও বিয়ের আঙটির সঙ্গে ইটারনিটি রিং পরছেন। এতে ব্যক্তিত্ব ও স্টাইলের ছাপ স্পষ্ট হয়।’

তবে শুধু ফ্যাশন নয়, এই আঙটির পেছনে রয়েছে এক বিশেষ উপলক্ষও। ধারণা করা হচ্ছে, প্রিন্স উইলিয়াম তাঁদের ১৩তম বিবাহবার্ষিকীতে কেটকে রিংটি উপহার দেন।

বিশেষজ্ঞদের মতে, কেট মিডলটনের এই নতুন রিং স্টাইল ভবিষ্যতে রীতিমতো ট্রেন্ড হয়ে উঠতে পারে। কারণ এতে মেলে স্মৃতি, ভালোবাসা আর রাজকীয় মর্যাদার এক অনন্য সংমিশ্রণ।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর