আম দিয়ে বানাতে পারেন ক্রিম ক্রেপস, রইল রেসিপি

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৪:০০ পিএম

গরমের দুপুরে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে? মিষ্টি আর ফলের স্বাদে ভরা কিছু হলে কেন হয়? ম্যাংগো ক্রিম ক্রেপস হতে পারে আপনার জন্য একেবারে পারফেক্ট মিষ্টান্ন। ফ্রেঞ্চ ক্রেপের সঙ্গে আমের ঘ্রাণ আর স্বাদ মিশে তৈরি হয়েছে দারুণ এক মিষ্টি খাবার। ঘরেই সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপি।

ফ্রেঞ্চ ক্রেপের সঙ্গে আমের ঘ্রাণ আর স্বাদ মিশে তৈরি হয়েছে দারুণ এক মিষ্টি খাবার। ছবি: ইনডিপেনডেন্ট

যা যা লাগবে

  • ময়দা ১০০ গ্রাম
  • কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • ডিম ২টি
  • চিনি ৩ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স ১/২ চা-চামচ
  • পানি ১/৪ কাপ
  • দুধ ১/২ কাপ
  • গলানো মাখন ২ টেবিল চামচ
  • হলুদ ফুড কালার কয়েক ফোঁটা
  • ঠান্ডা হুইপিং ক্রিম ১ কাপ

সাজানোর জন্য

  • আমের টুকরা
  • পেস্তা কুচি

যেভাবে বানাবেন

একটি বড় বাটিতে চালনির সাহায্যে ময়দা ও কর্নফ্লাওয়ার একসঙ্গে ছেঁকে নিন। এর মধ্যে দিন ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স, পানি ও দুধ। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর গলানো মাখন ও কয়েক ফোঁটা হলুদ রঙ মিশিয়ে আরও কিছুক্ষণ ফেটান।

একটি নন-স্টিক চ্যাপ্টা প্যানে অল্প তেল দিয়ে হালকা গ্রিজ করে নিন। এবার ১/৪ কাপ ব্যাটার ঢেলে পাতলা করে ছড়িয়ে দিন। ঢাকনা না দিয়ে একদম কম আঁচে তিন মিনিট মতো রান্না করুন। এভাবে ৭–৮টি ক্রেপ বানিয়ে রাখুন।

ঠান্ডা হুইপিং ক্রিম একটি পাত্রে নিয়ে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে বিট করুন যতক্ষণ না শক্ত পিক তৈরি হয়। এবার এটিকে একটি পাইপিং ব্যাগে ভরে রাখুন।

সমান একটি পৃষ্ঠে দুটি ক্রেপ বিছিয়ে নিন, যেন একটি আরেকটির সঙ্গে কিছুটা ওভারল্যাপ করে। এবার ক্রেপের ওপর হুইপড ক্রিম পিপিং করে দিন এবং স্প্যাচুলা দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন। এরপর তার ওপর ছড়িয়ে দিন টাটকা আমের টুকরো।

সবশেষে পুরোটা রোল করে নিন সুইস রোলের মতো। রোলের ওপরে আবার একটু হুইপিং ক্রিম, আমের টুকরো আর কুচি করা পেস্তা ছড়িয়ে দিন।

ঠান্ডা করে খেলে স্বাদ আরও জমে উঠবে। অতিথি আপ্যায়নে কিংবা নিজেকে একটু আনন্দ দিতে চাইলেই এই ম্যাংগো ক্রিম ক্রেপস হতে পারে এক দারুণ মিষ্টির চমক।

টিপস

  • ফ্রিজে ২০–৩০ মিনিট রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
  • চাইলে এর মাঝে আরও ফল যেমন- কিউই, স্ট্রবেরিও ব্যবহার করতে পারেন।
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর