চলে গেলেন ‘ডন’ স্রষ্টা বারোট

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম

‘ডন কো পকড়না মুশকিল হি নহি, নামুমকিন হ্যায়’—এই সংলাপ বলিউডপ্রেমী কোনো দর্শকের অজানা নয়। অমিতাভ বচ্চনের কণ্ঠে বলা সেই বিখ্যাত সংলাপের কারিগর, কালজয়ী ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট আর নেই।

রোববার (২০ জুলাই) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ ৭ বছর ধরে ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

১৯৭৮ সালে অমিতাভ বচ্চনকে নিয়ে চন্দ্র বারোট তৈরি করেন ‘ডন’। শুরুতে ছবিটি করতে রাজি ছিলেন না দেব আনন্দ, ধর্মেন্দ্র, জিতেন্দ্রদের মতো তারকারা। কিন্তু অমিতাভ সেই প্রস্তাব ফিরিয়ে দেননি। তারপর বাকিটা ইতিহাস। সেলিম-জাভেদের দুর্দান্ত চিত্রনাট্যে চন্দ্রের পরিচালনায় ডন হয়ে ওঠে ভারতীয় সিনেমার মাইলফলক।

এই ছবির সাফল্য এতটাই ছিল যে, শাহরুখ খানও একসময় ডন হওয়ার লোভ সামলাতে পারেননি। ফারহান আখতারের রিমেকে তিনি হন নতুন ডন। সেই পথ ধরে এবার আসছে ‘ডন ৩’, যেখানে মুখ্য ভূমিকায় রণবীর সিং।

জানা যায়, তানজানিয়ায় জন্ম চন্দ্র বারোটের। ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যাংকে চাকরি করে। পরে মনোজ কুমারের পরামর্শে ঢুকে পড়েন সিনেমার দুনিয়ায়। সহকারী পরিচালক ছিলেন ‘রুটি কাপড়া অর মাকান’, ‘শোর’, ‘ইয়াদগার’-এর মতো জনপ্রিয় ছবিতে।

বলিউডের বাইরেও চন্দ্র কাজ করেছেন বাংলা চলচ্চিত্রে। তাঁর পরিচালনায় তৈরি হয় ‘আশ্রিতা’। ওই ছবিতে ফিরেছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। বিপরীতে ছিলেন ‘বুনিয়াদ’খ্যাত কানোয়ালজিৎ।

অবাঙালি হয়েও বাংলা সংস্কৃতির মাধুর্যকে বড় পর্দায় তুলে ধরার কারণে তিনি জায়গা করে নিয়েছিলেন বাঙালি দর্শকের হৃদয়েও।

রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে বিগ বি’র উদ্যমী উপস্থিতি দেখতে মুখিয়ে থাকেন কোটি দর্শক, এবার সেই মঞ্চেই তিনি এলেন কিছুটা ভিন্নভাবে! সম্প্রতি জনপ্রিয় এই অনুষ্ঠানের ১৮তম আসরের একটি পর্বের...
ভারতে দিল্লির রাজপথে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রাত কাটাচ্ছে, তখন প্রশ্নের মুখে পড়ছেন বলিউডের শীর্ষ সারির একাধিক তারকা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর