এয়ার ফ্রায়ারে যেভাবে বানাতে পারেন লোডেড ফ্রাইস

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:২৫ পিএম

বাড়িতে নিমন্ত্রণে সবচেয়ে বেশি চিন্তায় থাকেন অনেকে স্টাটার বা নাশতা জাতীয় আইটেম নিয়ে। এই ঝামেলা থেমে মুক্তি পেতে বাড়িতেই বানাতে পারেন ‘লোডেড ফ্রাইস উইথ বেস্ট সসেস’। এটা মূলত আমেরিকান ফিউশন কুইজিনের খাবার। যেখানে ওয়েস্টার্ন ফ্রেঞ্চ ফ্রাইস ও চিজের সঙ্গে আধুনিক বারবিকিউ ও স্পাইসি সসের মিশেল রয়েছে। এতে চিকেন শটস যোগ করায় কিছুটা ফাস্টফুড ও স্ট্রিট ফুড ভাইবও রয়েছে। এই খাবারটি বিভিন্ন কনটিনেন্টাল ক্যাফে বা রেস্টুরেন্টে ফিউশন কুইজিন হিসেবে পরিবেশন হয়। ভিন্ন স্বাদের এই খাবারটি এবার বানাতে পারেন বাড়িতেই। রইল রেসিপি।

যা যা লাগবে

স্মোকি চিজ সস তৈরির জন্য লাগবে মাখন ৩ টেবিল চামচ, ময়দা দেড় টেবিল চামচ, দুধ ১ কাপ, চেডার চিজ ৩০ গ্রাম, মোজারেলা চিজ ৩০ গ্রাম, ক্রিম ১/৪ কাপ, বারবিকিউ সস ১ টেবিল চামচ, লবণ ১/৪ স্বাদমতো, লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ বা স্বাদমতো এবং জালাপেনো কুচি ৩ টেবিল চামচ।

ক্রিস্পি চিকেন শটস তৈরির জন্য লাগবে হাড় ছাড়া মুরগির ছোট কিউব ২৫০ গ্রাম, লবণ ১/২ চা-চামচ বা স্বাদমতো, পাপরিকা গুঁড়া ১ চা-চামচ, গার্লিক পাউডার ১ চা-চামচ, শুকনো অরেগানো ১ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, গোল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, ডিম ১টি এবং কর্নফ্লেক্স পরিমাণমতো (ক্রাশ করে)।

এছাড়াও পরিবেশনের জন্য লাগবে ফ্রাই পটেটো ৫০০ গ্রাম, লাল মরিচ গুঁড়া স্বাদমতো, গোল মরিচ গুঁড়া ১/৪ চা-চামচ, লবণ ১/৪ চা-চামচ বা স্বাদমতো, গার্লিক পাউডার ১/২ চা-চামচ, চেডার ও মোজারেলা চিজ পরিমাণমতো, মায়োনেজ পরিমাণমতো, টমেটো সস পরিমাণমতো, লাল মরিচ গুঁড়া সামান্য এবং সাজানোর জন্য পার্সলে কুচি।

প্রস্তুত প্রণালী

প্রথমে স্মোকি চিজ সস তৈরি করুন। তার জন্য একটি সসপ্যানে মাখন গলিয়ে নিন। তারপর ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং ১–২ মিনিট হালকা আঁচে রান্না করুন। এবার দুধ দিয়ে না থেমে নেড়ে যান এবং মাঝারি আঁচে ৪–৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না ঘন হয়। চুলা বন্ধ করে চেডার চিজ, মোজারেলা চিজ, ক্রিম, বারবিকিউ সস, লবণ, লাল মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। আবার চুলা জ্বালিয়ে ১–২ মিনিট রান্না করুন। এরপর জালাপেনো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেলুন। চিজি স্মোকি সস প্রস্তুত।

এবার ক্রিস্পি চিকেন শটস তৈরির পালা। তার জন্য একটি বাটিতে মুরগির টুকরা, লবণ, পাপরিকা, রসুন গুঁড়া, অরেগানো, লাল মরিচ, গোল মরিচ ও ডিম একসঙ্গে মিশিয়ে দিন। তারপর কর্নফ্লেক্সে ডুবিয়ে ভালোভাবে মুরগির টুকরাগুলো কোট করুন। এয়ার ফ্রায়ারের ঝুড়িতে (লাইনার দিয়ে বিছানো) মুরগির টুকরাগুলো দিন, তেলে স্প্রে করে ১৪০ ডিগ্রি সেলসিয়াসে ১০–১২ মিনিট এয়ার ফ্রাই করুন।

তারপর আলুর ফ্রাই তৈরি করে নিন। এয়ার ফ্রায়ারের ঝুড়িতে আলুর ফ্রাই দিন, হালকা তেলে স্প্রে করে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০–১২ মিনিট এয়ার ফ্রাই করুন।

সবশেষে একটি বাটিতে আলুর ফ্রাই, লাল মরিচ গুঁড়া, গোল মরিচ গুঁড়া, লবণ ও রসুন গুঁড়া মিশিয়ে নিন। একটি সার্ভিং ডিশে সেই ফ্রাই দিন, তার ওপরে চিজ, চিকেন শটস, মায়োনেজ, টমেটো সস, চিজ সস, লাল মরিচ ও পার্সলে ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু ও দারুণ ক্রাঞ্চি লোডেড ফ্রাইস।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর