বিমান দুর্ঘটনার ভিডিও দেখে প্যানিক অ্যাটাক পরী মণির, হাসপাতালে ভর্তি

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৩:১৮ পিএম

জনপ্রিয় অভিনেত্রী পরী মণির মা মারা গিয়েছিলেন অগ্নিদগ্ধ হয়ে। পরীর বয়স তখন মাত্র তিন বছর। এরপর থেকেই অভিনেত্রীর জীবনে আগুন এক আতঙ্কের নাম। সেই ট্রমা এখনও কাটিয়ে উঠতে পারেননি। সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার ভিডিও দেখে প্যানিক অ্যাটাক হয় অভিনেত্রীর। ভর্তি হতে হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সামাজিকমাধ্যমে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই। 

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসপাতালের চেক-ইন দিয়ে পরী মণি লিখেছেন, ‌‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, সেটা এভাবে বুঝতে পারি নাই আগে।’ 

যোগ করে বলেন, ‘গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ, আল্লাহ।’

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া একটি যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। তখন কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। এ দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় শতাধিক। হতাহতের বেশিরভাগই কোমলমতী শিশু শিক্ষার্থী।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর