নেতাদের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন: এনসিপি

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১১:৫৮ পিএম

নেতাদের কক্সবাজারে অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাতে দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘এনসিপি নেতাকর্মীরা ব্যক্তিগত অবকাশযাপনে পরিবার নিয়ে কক্সবাজার গিয়েছেন। তাদের সিসিটিভি ফুটেজ ফাঁস করা এবং বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোয় প্রাইভেসি চরমভাবে লঙ্ঘিত হয়েছে।’

দলটির এ নেতা আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপি সন্তুষ্ট। ঘোষণার প্রতিফলন জুলাই সনদে দেখতে চাই।’

মঙ্গলবার দিনভর আলোচনায় ছিল এনসিপির শীর্ষ ৫ নেতার হঠাৎ কক্সবাজার ভ্রমণ। কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ইনানীতে হোটেল রয়্যাল টিউলিপ সী পার্লে তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তাদের কক্সবাজারে আসার তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী।

জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির এই ৫ নেতা কক্সবাজার আসেন। তাঁরা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যান। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছেন। তাঁরা হলেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ।

ওই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বেলা ১২টার পরপর সবাই ইনানীর রয়্যাল টিউলিপ সী পার্লে অবস্থান করেন তারা। যতটুকু জানা গেছে, বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার এসেছেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর উখিয়া বিএনপির নেতাকর্মীরা সী পার্লের বাইরে অবস্থান করেন। সে সময় তারা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিন ৫ আগস্টে বিদেশিদের সাথে গোপন বৈঠক রহস্যজনক।

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে এ হামলা হয় বলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে...
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানল। তিনি বলেছেন, দেশ ভালো নেই, জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত...
সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে মব কালচার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে শহীদ...
উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
লোডিং...

এলাকার খবর