জেমসের গান নিয়ে কবি গ্যাব্রিয়েল সুমনের গবেষণা

আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:২০ পিএম

ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন কবি ও সিঙ্গার সংরাইটার গ্যাব্রিয়েল সুমন।

গত বছরের সেপ্টেম্বরে এই গবেষণা কার্যক্রম শুরু হয়। সম্প্রতি বাংলা একাডেমির অডিটোরিয়ামে ওই গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন গ্যাব্রিয়েল সুমন।

জেমসের প্রথম ব্যান্ড ফিলিংস ও পরবর্তী সময়ে নগরবাউল থেকে বের হওয়া গানের অ্যালবাম, সলো অ্যালবাম, মিক্সড অ্যালবাম ও সিনেমার গানের মধ্য থেকে চারটি অ্যালবাম (দুঃখীনি দুঃখ করো না, লেইস ফিতা লেইস, ঠিক আছে বন্ধু ও নগরবাউল) বেছে নেয়া হয়েছে গবেষণার জন্য।

গ্যাব্রিয়েল জানান, ১৯৯৭ সালে জেমসের একক ‘দুঃখীনি দুঃখ করো না’র মাধ্যমে জেমসের কাজ আমাকে মোহিত করে। মূলত আগ্রহের শুরু সেখান থেকেই। গবেষণার শুরুও সেখান থেকেই।

তিনি বলেন, উদ্যোগটির প্রধান কারণ ছিল, আমরা জাতি হিসেবে এতটাই পিছিয়ে পড়া যে, কেউ মারা না গেলে তার গুরুত্ব বুঝি না, গবেষণা তো অনেক দুরের ব্যাপার। আমাদের দেশের গবেষণা এখনো রবীন্দ্র নজরুলের মতো ক্লিশে ও অপ্রাসঙ্গিক বিষয়ে আটকে আছে। বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাই, আমার প্রপোজালটি একসেপ্ট করার জন্য।

গ্যাব্রিয়েল জানান, জেমসের গানের মধ্যে খুঁজে পাওয়া গেছে– চুড়ি ফিতা বিক্রি করা ফেরিওয়ালার জীবন, বায়োস্কোপ, হাউজি খেলা, হাডুডু খেলা, মন্নান মিয়ার তিতাস মলম, নাগ-নাগিনীর মতো বেদে জীবনের গল্প, যাত্রাপালা, বাংলার লাঠিয়াল, কানামাছি খেলাসহ আবহমান বাংলা বিবিধ লোকজ উপাদান। ‘রাখে আল্লাহ মারে কে’ গানে ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহ এবং জিকিরের মতো সুফিবাদের বিষয়সমুহ খুঁজে পাওয়া গেছে জেমসের গানে।

তিনি জানান, এছাড়াও জেমসের গানে পাওয়া গেছে কবিতা এবং কবিতার নানান অনুষঙ্গ। যেমন: সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা ‘পুবের হাওয়া’তে সুর বসিয়ে এবং কবি শামসুর রাহমানের ‘উত্তর’ কবিতার নির্যাস থেকে  ‘তারায় তারায়’ নামক দুটি গান করা হয়েছে। এর বাইরেও জেমসের বিভিন্ন গানে পাওয়া গেছে আধুনিক বাংলা কবিতার সতেজ স্বাদ এবং বিভিন্ন কবির ব্যবহৃত অজস্র কাব্যিক উপমা। 

গ্যাব্রিয়েল আরও বলেন, আমার ইচ্ছে আরও বিস্তারিতভাবে জেমসের সমস্ত গানের ওপর বিভিন্ন এঙ্গেল থেকে গবেষণা করার। আর এই গবেষণাটির সারবস্তু যা এসেছে সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করা এখন সময়ের জরুরি দাবি।

গত আট বছর ধরে গ্যাব্রিয়েল আরেকটি বই লিখছেন জেমসের কাজের ওপরে গদ্যভিত্তিক বিশ্লেষণ, যার নাম ‘এসো চুল খুলে পথে নামি’। বইটি জেমসের জন্মদিনে প্রকাশ করার ইচ্ছে রয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া লোকসংগীতশিল্পী লাইলী আক্তারের পাশে দাঁড়িয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। তাঁকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং জরাজীর্ণ বসতবাড়ি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিল্পকলা একাডেমিতে কাওয়ালি, ব্যান্ড সংগীত ও মেহেদী উৎসবের আয়োজন। শুক্রবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে শিল্পকলা একাডেমিতে শুরু হয় এই আনন্দ উৎসবের। 
আর্থিক অসচ্ছলতা, প্রেমের সম্পর্ক ও বহু বিবাহসহ বিভিন্ন কারণে বগুড়ায় গত বছর প্রতি মাসে বিবাহ বিচ্ছেদ হয়েছে গড়ে এক হাজার। এ তথ্য জানিয়েছে জেলা রেজিস্ট্রার অফিস। এ সংকট সমাধানে নৈতিক শিক্ষার পাশাপাশি...
ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) দেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর কী ধরনের প্রভাব ফেলেছে, এবং এর থেকে ভবিষ্যৎ বাংলাদেশ কী ধরনের শিক্ষা নিতে পারে, তা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সেন্টার ফর...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর