ঘরেই তৈরি করুন কাঁঠালের বিচি ভর্তা

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০২:৪৭ পিএম

কাঁঠালের বিচি ভর্তা একটি সুস্বাদু খাবার। এটি সহজেই তৈরি করা যায়। কাঁঠাল খাওয়ার পর বিচি পরিষ্কার করে রেখে দেওয়া হয়। আবার বাজারে কাঁঠালের বিচি আলাদা করে বিক্রি করা হয়। এই ভর্তা গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। মজাদার এই রেসিপি দিয়েছেন সালমা ইসলাম।

উপকরণ
কাঁঠালের বিচি পরিমাণমতো, আদা, রসুন বাটা, রসুন কুচি,পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ,সরিষার তেল,লবণ।

প্রস্তুত প্রণালী

প্রথমে কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে তাতে কাঁঠালের বিচি সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিন। এবার কাঁঠালের বিচির সঙ্গে পরিমাণ মতো লবণ, আদা, রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ইচ্ছে হলে শীলপাটায় বেটে নিতে পারেন।

এরপর কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিন। তেল গরম হলে শুকনামরিচ ভেজে রসুন, পিঁয়াজ দিন। ভাজা ভাজা হলে সামান্য হলুদের গুড়া, মরিচের গুড়া, জিরার গুড়া দিন। এবার সামান্য ভাজা হলে ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিন। এরপর কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ঝাল বেশি খেতে চাইলে শুকনো মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এভাবে সহজেই তৈরি করতে পারেন মজাদার কাঁঠালের বিচি ভর্তা। 

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর