সম্পর্কে ‘লেট দেম থিয়োরি’ কি জানেন?

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘লেট দেম’ থিয়োরি। সম্পর্কের জটিল সমীকরণে এই ধারণা বলছে, সঙ্গীর কাছ থেকে কিছু প্রত্যাশা না রেখে, নিজের সাধ্যমতো সম্পর্কের সঙ্গে থাকা। আর সঙ্গীর আচরণ ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা।

এই তত্ত্বটি জনপ্রিয় করেছেন লেখক ও মোটিভেশনাল স্পিকার মেল রবিনস। তার ভাষায়, ‘যখন আপনি কাউকে তার মতো করে যা খুশি করতে দেন, তখন আপনার নিজের নিয়ন্ত্রণ ও মানসিক শান্তি বাড়ে। এতে জীবনের মানুষের সঙ্গে সম্পর্কও ভালো হয়।’

‘লেট দেম’ থিয়োরির মূল কথা হলো, সঙ্গীর প্রতিটি কাজে হস্তক্ষেপ না করে তাকে নিজের মতো থাকতে দেওয়া। যেমন, সঙ্গী মেসেজের উত্তর না দিলে সেটাকে তার যোগাযোগের ধরণ হিসেবে মেনে নেওয়া। কিংবা প্রতিদিন বাইরে যেতে চাইলে বিনা আপত্তিতে যেতে দেওয়া।

সম্পর্ক বিশেষজ্ঞ রুচি রূহ বলছেন, ‘এটি একধরনের আবেগগত বিচ্ছিন্নতা ও বিশ্বাসের অনুশীলন। এভাবে সম্পর্কের মধ্যে আবেগের সীমানা তৈরি হয়, যা স্বস্তি আনে। পাশাপাশি, এতে বোঝা যায়, কেউ একা থাকলে আসলে কী করে।’

তবে সব ক্ষেত্রেই এ তত্ত্ব সমাধান নয়। রুচির মতে, ‘যদি কেউ সবকিছুতে উদাসীন হয়ে যায়, সঙ্গী সেটা আবেগহীনতা হিসেবে নিতে পারে। আবার নিজের অনুভূতি চেপে রাখা শুরু হলে তা প্যাসিভ–অ্যাগ্রেসিভ আচরণ হিসেবে দেখা দিতে পারে।’

যারা আগে উদারভাবে ভালোবাসতেন, তাদের জন্য ‘লেট দেম’ থিয়োরি স্বস্তির হতে পারে। তবে এটি যেন ঠিকঠাক কাজে লাগে, তার জন্য কথা বলা জরুরি, শুধু মনে মনে মেনে নেওয়া নয়।

তথ্যসূত্র: টাইমস নাও

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
ঈদ মানেই নাড়ির টান। কর্মব্যস্ত শহর ছেড়ে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেন অন্যরকম। কিন্তু এই আনন্দযাত্রা অনেক সময়ই হয়ে ওঠে ক্লান্তিকর ও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভিড়, যানজট, টিকিট সংকট কিংবা...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখেছেন? দেশে সরকারি...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু...
দুদকের তরফ থেকে দুর্নীতির অভিযোগ উঠার পর প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে তিনি দুদকের প্রতি দুর্নীতির প্রমাণ উন্মুক্ত করার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর