অভিনয়ে তাহসান-মিথিলার কন্যা আইরা

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০১:৩৩ পিএম

তারকা বাবা তাহসান খান আর তারকা মা রাফিয়াত রশিদ মিথিলা—এবার সেই তারকা তালিকায় যোগ হলো নতুন এক নাম—আইরা তেহরীম খান। বাবা-মায়ের পথ ধরেই শোবিজে পা রাখল আইরা। তবে নাটক বা সিনেমায় নয়, প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছে একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে।

সেই বিজ্ঞাপনেই মা-মেয়েকে দেখা গেছে বাস্তবের মতোই ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায়। নির্মাণ করেছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খান। সম্প্রতি বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই আলোচনায় আইরার প্রথম কাজ।

বাবার সঙ্গে আইরা। ছবি: সংগৃহীত

প্রথম অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেন, ‘আমাদের বাস্তব সম্পর্কই যেন ক্যামেরায় উঠে এসেছে। মা-মেয়ের গল্পের কনসেপ্টটা আমাদের জীবন থেকে নেওয়া। তাই কাজটা করতে ভালো লেগেছে।’

মেয়ের পারফরম্যান্স প্রসঙ্গে গর্বিত মা জানান, অডিশনে দারুণ করেছিল আইরা। শুটিং শুরুর সময় একটু নার্ভাস ছিল ঠিকই, কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। সারাদিন শুটিং করা ওর জন্য নতুন অভিজ্ঞতা ছিল।

মিথিলার ভাষায়, ‘আমার জন্য কাজটা সহজ হলেও আইরার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে আমি পাশে ছিলাম, টিমও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে ও খুব সুন্দরভাবে কাজটা শেষ করেছে।’

শারদীয় দুর্গোৎসবে টালিপাড়ায় জমজমাট উৎসবের আমেজ। এর মাঝেই নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। পূজার সপ্তমীতে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একাধিক ছবি প্রকাশ্যে...
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করলেন তিনি। ফলে অভিনেত্রী এখন তাঁর নামের সঙ্গে...
প্রাক্তন তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার কন্যা আইরা তেহরীম খান। এবার অভিনয়ে হাজির হলেন বাবার সঙ্গে। সম্প্রতি একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনে তাহসান ও আইরাকে একসঙ্গে দেখা...
এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। ২০০৬ সালে প্রেমের সম্পর্কের পরিণতি হিসেবে বিয়ে করেছিলেন তারা। এরপর দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। তাদের একমাত্র কন্যা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর