লুঙ্গি এখন ইউনিসেক্স ফ্যাশনের নতুন ট্রেন্ড

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম

লুঙ্গি মানেই শুধু ঘরে পরার পোশাক, এই ধারণা বদলে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী এই পোশাক এখন হাই-ফ্যাশনের মঞ্চে জায়গা করে নিয়েছে। রানওয়ে থেকে ছুটির দিনগুলোর স্টাইল, সবখানেই লুঙ্গি হাজির রঙিন, আধুনিক রূপে।

একসময় যা ছিল মূলত পুরুষদের রাতের আরামদায়ক পোশাক। সেটি এখন নারী-পুরুষ সবার জন্য সমান জনপ্রিয়। নতুন এই ফ্যাশন সংস্করণে আছে কটন ক্যান্ডি রঙ, বড় চেক, সিল্কের মিশ্রণ। কাট এমন করা হয়েছে, যা কখনো স্কার্টের মতো, কখনো সারঙ বা স্ট্রিটওয়্যারের মতো দেখায়।

করিনা কাপুর গ্রিসে ছুটির সময় চেক প্রিন্ট লুঙ্গি পরে আলোচনায় আসেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সম্প্রতি অভিনেত্রী করিনা কাপুর গ্রিসে ছুটির সময় দিল্লির ব্র্যান্ড গুল সোহারাবের চেক প্রিন্ট লুঙ্গি পরে আলোচনায় আসেন। সঙ্গে ছিল বিকিনি টপ আর সমুদ্রতীরের হাওয়ায় এলোমেলো চুল। মুহূর্তেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, ফ্যাশন সম্পাদকদের নজরও কাড়ে।

শুধু করিনা নন, আন্তর্জাতিক তারকা ও ইনফ্লুয়েন্সাররাও লুঙ্গিকে নতুনভাবে সাজাচ্ছেন। কেউ পরছেন সাঁতারের পোশাকের ওপর, কেউ বড় ব্লেজারের সঙ্গে। আবার কেউ রূপ দিচ্ছেন পূর্ণাঙ্গ ড্রেসে।

গুল সোহারাবের সাওরভ কুমার বলেন, ‘লুঙ্গির আসল শক্তির মানিয়ে নেওয়ার ক্ষমতা। ‘এটি বহু সংস্কৃতিতে পরিচিত, যা নস্টালজিয়ার অনুভূতি জাগায়। নতুনভাবে কল্পনা করলে লুঙ্গি হয়ে ওঠে আধুনিক ও সময়োপযোগী।’

মুম্বাইয়ের রি-সেরিমোনিয়াল ব্র্যান্ডের আতীব আনন্দ লুঙ্গিকে দিচ্ছেন বিলাসী রূপ। সিল্ক, ধাতব অ্যাকসেন্ট আর ঝলমলে সাজে তৈরি করছেন উৎসবের জন্য বিশেষ কালেকশন। তার মতে, ‘ড্রেপড পোশাক শুধু ফ্যাশন নয়, এটি সংস্কৃতির প্রতীক। তৈরির কারুকার্য আর পরার কৌশল দুটোই পরিধানকারীর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে।’

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর