ঘরেই বানাতে পারেন দামি ফেস মাস্ক

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:০০ পিএম

ত্বকের যত্নে দামি ফেস মাস্ক কিনতে আর গুনতে হাবে না টাকা। চাইলে ঘরে বসেই বানিয়ে নিতে পারেন এমন মাস্ক। যা আপনাকে দেবে পার্লারের মতোই উজ্জ্বলতা আর সতেজতা। লেহসুনি নামের এই বিশেষ মাস্কটি মূলত পাকিস্তানি ঘরানার। যেখানে রসুনের পেস্ট, প্রাকৃতিক উপাদান আর কয়েকটি সহজ মিশ্রণেই তৈরি হয় ত্বক মসৃণ ও পরিষ্কার রাখার জাদুকরী ফর্মুলা।

একেবারে ঘরোয়া, দাদী-নানীদের প্রিয় আর স্কিনকেয়ার মিনিমালিস্টদের ভরসার নাম। বানাতেও সময় লাগবে মাত্র পাঁচ মিনিট। আর উপকরণগুলো মিলবে আপনার রান্নাঘরেই।

যা যা লাগবে

  • বেসন ২ চা-চামচ, প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার ও হালকা এক্সফোলিয়েশন করে।
  • দই ১ চা-চামচ, ত্বক আর্দ্র রাখে ও উজ্জ্বল করে।
  • মধু আধা চা-চামচ, অ্যান্টিব্যাকটেরিয়াল ও শান্তিদায়ক।
  • এক চিমটি হলুদ, নিস্তেজভাব দূর করে ও ত্বকে সোনালি আভা আনে।

বানানোর ধাপ

  • একটি পরিষ্কার পাত্রে বেসন, দই, মধু ও হলুদ মিশিয়ে মসৃণ পেস্ট বানান।
  • পরিষ্কার মুখে সমানভাবে লাগান, চোখের চারপাশ এড়িয়ে চলুন।
  • ১০-১৫ মিনিট রেখে দিন।
  • হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন, সঙ্গে গোল ঘুরিয়ে হালকা ম্যাসাজ করুন।
  • মুখ শুকিয়ে নিয়ে পছন্দের ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

কখন ব্যবহার করবেন?

বিশেষ অনুষ্ঠানের আগে, সেল্ফ, কেয়ার সানডেতে, কিংবা যখনই ত্বক একটু যত্ন চায়। সপ্তাহে এক-দু’বার ব্যবহার করলে নিয়মিত উজ্জ্বলতা মিলবে।

কেন এত কার্যকর?

  • দামি মাস্কে থাকে ল্যাকটিক অ্যাসিড, এনজাইম ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার এই ঘরোয়া মাস্কেও আছে।
  • দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ তুলতে সাহায্য করে।
  • বেসন অতিরিক্ত তেল শুষে নেয়, ত্বক শুষ্ক না করে।
  • মধু আর্দ্রতা ধরে রাখে ও জীবাণু দূরে রাখে।
  • হলুদ প্রদাহ কমিয়ে অসম ত্বকের রঙ ঠিক করে।
  • সব ধরনের ত্বকের জন্যই মানানসই এই মাস্ক। কৃত্রিম উপাদান ছাড়াই মিলবে তাৎক্ষণিক কোমলতা ও উজ্জ্বলতা।
দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর