ফ্যাশনে এখন রাজত্ব করছে যে তিন রঙ

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:০৭ পিএম

শরৎ মানেই নতুন সাজ, নতুন রঙের ছোঁয়া। গত মৌসুমের প্রিয় সব শেডকে বিদায় জানিয়ে এবার আসছে উষ্ণ, গাঢ় আর সমৃদ্ধ রঙের ত্রয়ী। ফ্যাশনের র‌্যাম্প থেকে আলমারি, সবখানেই এগুলোই দাপটের সঙ্গে শাসন করবে। আর এই নতুন ত্রয়ী হলো সরিষা হলুদ, গভীর মেরুন আর চকোলেট বাদামি।

বাটার ইয়েলোকে বিদায়, সরিষা হলুদকে স্বাগত

ট্রেডিশনাল রঙ হিসেবে অনেকটা সময় দাপট দেখিয়েছে বাটার ইয়েলো। এবার তার উষ্ণতর সঙ্গী সরিষা হলুদ দাপটের সঙ্গে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ করেছে। সেলিব্রেটিরা ইতিমধ্যেই সরিষা রঙের জ্যাকেট, সোয়েটার বা আউটফিটে হাজির হচ্ছেন। আলমারিতে এই রঙের কোনো আইটেম না থাকলে এখনই সময়।

চেরি রেডকে ছেড়ে মেরুনের অভ্যুত্থান

২০২৪ সালে চেরি রেড ছিল সবার প্রিয়। কিন্তু ২০২৫-এ তার জায়গা নিচ্ছে গভীর মেরুন। সোয়েটার, কার্ডিগান, ব্যাগ বা ব্যালে ফ্ল্যাটস, সবখানেই মেরুন এখন রাজত্ব করছে। এই রঙ সাধারণ সাজকেও দেয় ভিন্ন মাত্রা। র‌্যাম্পে মডেলরা ইতিমধ্যেই মেরুন পোশাকে নজর কেড়েছেন।

গথ গার্ল স্টাইলকে বিদায়, চকোলেট বাদামির প্রত্যাবর্তন

তৃতীয় নতুন শেড হলো চকোলেট বাদামি। অনেকেই বলেন, এটি কখনো ফ্যাশন থেকে হারায়নি। এবার এটি পূর্ণ উদ্যমে ফিরে এসেছে। কোকো বাদামি রঙ চোখ সরানো কঠিন করে তোলে। কোট, বুট বা ব্যাগ, সবকিছুর জন্যই এটি এখন সেরা পছন্দ। শরতের কেনাকাটার তালিকায় চকোলেট বাদামি যুক্ত করাই এখন সময়ের দাবি।

এই তিন রঙই আপনার ফ্যাশনের ভাষা বদলে দেবে। সরিষা হলুদ, গাঢ় মেরুন আর চকোলেট বাদামির সঙ্গে এবার সাজে আনুন উষ্ণতা।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর