রুটি দিয়ে খেতে পারেন আলু-বেগুনের মজার এই পদ

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৬:০৯ পিএম

আমাদের দেশের রান্নাঘরে বেগুন-আলুর ঝোল বা ভাজি পরিচিত এক নাম। তবে একটু বাড়তি মশলা আর কষানো টমেটো দিয়ে এই সাধারণ সবজিই হয়ে উঠতে পারে চটপটা বিশেষ পদ। গরম ভাত, পরোটা কিংবা রুটির সঙ্গে জমে যায় এই খাবারটি। রইল রেসিপি।

যা যা লাগবে

  • বেগুন ৫০০ গ্রাম
  • আলু (কিউব করে কাটা) ৩টি মাঝারি
  • টমেটো (মোটা করে কাটা) ৪-৫টি মাঝারি
  • আদা ১-২ ইঞ্চি টুকরা
  • কাঁচা মরিচ ৩-৪টি
  • লবণ পরিমাণমতো
  • পানি ২-৩ কাপ (যতটুকু প্রয়োজন)
  • তেল ১/৪ কাপ
  • জিরা ১ চা-চামচ
  • শুকনা লাল মরিচ ২-৩টি
  • তেজপাতা ১টি
  • লাল মরিচ গুঁড়া স্বাদমতো
  • ধনে গুঁড়া ১/২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া ১/২ চা-চামচ
  • জিরা গুঁড়া ১/২ চা-চামচ
  • কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • কাসুরি মেথি ১ চা-চামচ
  • গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ
  • ধনেপাতা কুচি
  • কাঁচা মরিচ লম্বা করে কাটা

প্রস্তুত প্রণালী

প্রথমেই আদা ও কাঁচা মরিচের সঙ্গে এক চিমটি লবণ দিয়ে শিলপাটায় পিষে নিন। বেগুন কেটে লবণপানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন, পরে পানি ঝরিয়ে নিন। কড়াইয়ে তেল গরম হলে জিরা, শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিন। এখন দিন আদা-মরিচের মিশ্রণ, হালকা ভাজুন। টমেটো দিয়ে কষান ১-২ মিনিট।

এবার লাল মরিচ গুঁড়া, ধনে, হলুদ, জিরা আর কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়ে নেড়ে নিন। মসলা থেকে তেল আলাদা হলে অল্প পানি দিয়ে ঢেকে দিন, কম আঁচে কয়েক মিনিট রান্না করুন। এরপর আলুর টুকরো দিয়ে দিন, সামান্য পানি ছিটিয়ে নরম হওয়া পর্যন্ত ঢেকে রাখুন। এখন বেগুন দিয়ে মিশিয়ে দিন। কাসুরি মেথি ও গরম মসলা ছিটিয়ে ঢেকে দিন কয়েক মিনিট। শেষে আঁচ বাড়িয়ে ২-৩ মিনিট কষিয়ে নিন।

চুলা থেকে নামানোর আগে ওপরে ছড়িয়ে দিন ধনেপাতা আর কাঁচা মরিচ। হয়ে গেলো চাটপাটা বেগুন-আলু। গরম ভাত বা পরোটার সঙ্গে পরিবেশন করলে খাবারে আসবে অন্য রকম মজা। পরিবারের সবার জন্য সহজে তৈরি করা যায় এই পদ।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর