যেভাবে জেন-জির ফ্যাশন আইকন হয়ে উঠছেন সুহানা খান

সুহানা খানের ডলচে অ্যান্ড গ্যাবানার করসেট লুক খাঁটি ইতালিয়ান গ্ল্যামার, যা দেখে সবাই মুগ্ধ।

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম

ডলচে অ্যান্ড গ্যাবানার বসন্ত ২০২৫–এর ফ্লোরাল করসেটে যেন আলো ছড়ালেন সুহানা খান। রোমান্টিক ইতালিয়ান গ্ল্যামারের এই সাজে তার ভঙ্গি ছিল অনন্য। একেবারেই সহজে, অথচ নিখুঁতভাবে তিনি ফুটিয়ে তুলেছেন আভিজাত্য।

সুহানা খান ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন জেন–জেড প্রজন্মের ফ্যাশন আইকন হিসেবে। সহজ ভঙ্গিতেই বিলাসিতাকে ধারণ করেন তিনি। ভাই আরিয়ান খানের শোর ট্রেলার লঞ্চে হাজির হয়ে যেন প্রমাণ করলেন, তার যাত্রা একেবারেই সঠিক পথে চলছে। সেদিনের সাজ ছিল ডলচে অ্যান্ড গ্যাবানার বসন্ত ২০২৫–এর সংগ্রহের ফ্লোরাল করসেট টপ। সুচারুভাবে তৈরি পোশাকটি ছিল তার বাড়তে থাকা ফ্যাশন, পরিচয়ের এক নিদর্শন।

ডলচে অ্যান্ড গ্যাবানার স্বকীয় রোমান্টিক ছোঁয়া মেখে থাকা এই করসেট নিছক একটি পোশাক নয়। এটি একেবারে এক ফ্যাশন স্টেটমেন্ট। বড় বড় ফুলের ছাপানো নকশায় ভরপুর বডিসটি সম্মান জানায় ব্র্যান্ডটির ভূমধ্যসাগরীয় শিকড়কে। নিখুঁতভাবে কাটা সিলুয়েট শরীরের গড়নকে করেছে আরও ছিপছিপে।

করসেটটির সঙ্গে জুড়েছেন হাই–ওয়েস্টেড কালো পেন্সিল স্কার্ট। যা একেবারে সরল অথচ মার্জিত কাটের। ফলে করসেটকেই দেওয়া হয়েছে পুরো মনোযোগ। সঙ্গে ছিল আনুষঙ্গিক সামগ্রীর সুপরিকল্পিত ব্যবহার। কালো কুইল্টেড শ্যানেল ব্যাগ, সোনালি চেইন স্ট্র্যাপসহ, যা যোগ করেছে এক ক্লাসিক প্যারিসীয় ছোঁয়া। গয়নায় সংযমী থেকেছেন তিনি। চিকন সোনার ব্রেসলেট, একটি স্টেটমেন্ট রিং আর ছোট হুপ কানের দুলে মেলে ধরেছেন আভিজাত্যের মৃদু ঝিলিক।

মেকআপ রেখেছেন সতেজ ও প্রাণবন্ত। চোখে হালকা কাজল আর উইংড আইলাইনারে ফুটে উঠেছে বাদামি চোখের গভীরতা। ঠোঁটে ন্যুড–রোজ শেড, যা ফ্লোরাল করসেটের চাকচিক্যকে নিখুঁতভাবে ভারসাম্য দিয়েছে।

সম্প্রতি শহরে কালো পোশাকে তাকে দেখা গিয়েছিল সমান গ্ল্যামারাস ভঙ্গিতে। সেদিন তিনি বেছে নিয়েছিলেন রুজ প্যারিসের রেদা ড্রেস। হাঁটুর নিচে নেমে আসা সিল্কি এ–লাইন পোশাকটি কোমরে ফিতায় বাঁধা। গলার কাছে লেইস ডিটেইল আর পাতলা স্ট্র্যাপ যেন তাকে দিয়েছিল এক নিখুঁত রোমান্টিক আভা।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর