ইনস্টাগ্রামে ব্যান্ডানা নিয়ে মাতামাতি, রইল ৫ স্টাইল

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম

ব্যান্ডানা আবার ফিরেছে, আর ইনস্টাগ্রাম যেন থামছেই না এ নিয়ে। কখনো হেয়ার হ্যাক, কখনো আউটফিট আপগ্রেড। জেন-জি এই পুরোনো অ্যাকসেসরিটিকে নতুন করে বানিয়ে তুলছে দারুণ স্টাইলিশ।

নব্বইয়ের দশকের স্টাইল বা ২০০০ সালের ট্রেন্ডি অ্যাকসেসরি হিসেবে জনপ্রিয় ব্যান্ডানা, এখন আবারও ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলছে। ইনস্টাগ্রাম ফিড থেকে শুরু করে পিন্টারেস্ট বোর্ড, সব জায়গায় ভেসে আসছে এর ঝলক। আর এর আসল আকর্ষণ হলো দারুণ ব্যবহার। ডিনার ডেটে, মিউজিক ফেস্টিভ্যালে কিংবা শুধু বাজার করতে, ব্যান্ডানা সবখানেই মানিয়ে যায়। ফ্যাশনে এটি যেন যোগ করে বাড়তি মাত্রা।

তাহলে জেন-জি কীভাবে স্টাইল করছে ব্যান্ডানা? দেখে নিন ইনস্টাগ্রাম-অনুমোদিত ৫ উপায়।

ক্ল্যাসিক হেড র‍্যাপ

সবচেয়ে পরিচিত আর চিরকালীন স্টাইল হলো মাথায় বাঁধা। ব্যান্ডানাকে ত্রিভুজ করে ভাঁজ করে মাথায় বেঁধে ফেলুন। ভ্রমণে, বিচ ডে’তে কিংবা খারাপ হেয়ার ডে সামলাতে, এই স্টাইল দারুণ মানাবে। সানগ্লাস আর মোটা হুপ কানের দুলে পেয়ে যাবেন পারফেক্ট ওয়াইটু’কে ভাব।

হেয়ার টাই আপগ্রেড

সাধারণ স্ক্রাঞ্চির বদলে কেন না ব্যান্ডানা? চুলের পনিটেইলে পেঁচিয়ে বেঁধে ফেলুন। এলোমেলো অথচ মিষ্টি এই স্টাইল আপনার হেয়ার লুকে সঙ্গে সঙ্গে এনে দেবে আলাদা ব্যক্তিত্ব।

হল্টার টপ হ্যাক

ফ্যাশন স্টেটমেন্ট বানাতে চাইলে এটাই সেরা। ব্যান্ডানাকে ত্রিভুজ ভাঁজ করে বুকের চারপাশে বেঁধে নিন, এক ঝটকায় তৈরি হবে হল্টার টপ। সঙ্গে ওয়াইড-লেগ জিনস বা ট্রাউজার, লেয়ার্ড নেকচেইন আর আত্মবিশ্বাসী ভঙ্গি, জেন-জি’র মতো দারুণ বোল্ড আর ইন্সটা-ফ্রেন্ডলি হয়ে উঠবেন।

ব্যাগ অ্যাকসেসরি

শুধু শরীরে নয়, ব্যান্ডানা মানাবে আপনার টোট, স্লিং ব্যাগ বা এমনকি জিম ডাফলেও। ব্যাগের স্ট্র্যাপে বাঁধলেই আপনার লুকে আসবে স্টাইলিশ, কেয়ারফ্রি টাচ।

ফেস-ফ্রেমিং হেডব্যান্ড

মিনিমালিস্টদের জন্য একেবারে পারফেক্ট। ব্যান্ডানাকে চিকন ফিতে করে ভাঁজ করে হেডব্যান্ডের মতো পরে নিন। এতে মুখটা সুন্দর ফ্রেম হবে, চুলও থাকবে গুছিয়ে। অ্যাথলিজার বা ওভারসাইজ স্ট্রিটওয়্যারের সঙ্গে এই স্টাইল করলে আপনাকেই বলা হবে জেন-জি কুল-গার্ল।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর