ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে থ্রিলারধর্মী নতুন নাটক ‘বিনোদিনী’। গল্প এগিয়েছে ভিন্ন অঙ্গনের দুজন মানুষকে কেন্দ্র করে। নাটকটির গল্প দর্শকদের মনে একটি প্রশ্নই জাগিয়ে তোলে: একজন অচেনা মানুষকে বিশ্বাস করার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে?
সৈয়দ ফরহাদের পরিচালনায় এই নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ ও প্রিয়ন্তী উর্বী।
গল্পে দেখা যাবে, এক রাতের ঘটনা। দুটো ভিন্ন জগতের মানুষ—সাধারণ গেস্টহাউজ কর্মী পলাশ আর গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রী এশা। ভাগ্য তাদের এমন এক ভয়ানক মোড়ে এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে ফেরার আর কোনো পথ খোলা নেই। এরপর ঘটতে থাকা একের পর এক রোমহর্ষক ঘটনা।
পলাশ কি পারবে এসব ঘটনার রহস্যের জাল ভেদ করে সত্যটা খুঁজে বের করতে, নাকি এশার সঙ্গে সে-ও হারিয়ে যাবে অপরাধের গভীর অন্ধকারে? এই প্রশ্নের উত্তর মিলবে নাটকটির পর্দায়।
নির্মাতা ফরহাদের ভাষ্য, নাটকটি এমন এক মনস্তাত্ত্বিক থ্রিলার, যা শিকার ও শিকারীর মধ্যকার পার্থক্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।


সালমানের বিগবসে আন্ডারটেকার ও টাইসন!
