ডিলিউশনশিপ, প্রেম নাকি শুধু কল্পনার জাল?

প্রেম আছে, কিন্তু আসলে নেই। মন ভরে আছে কল্পনায়, অথচ বাস্তবে কোনো সম্পর্ক নেই। কাউকে ভালো লেগেছে, তাকে ঘিরে মনের ভেতর বানিয়েছেন আলাদা এক দুনিয়া। কথা বলতে ভয়, প্রত্যাখ্যানের আশঙ্কা আরও বড়।

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম

আপনার কি কখনও মনে হয়েছে, কারও জন্য মনের ভেতরে এক অদ্ভুত টান তৈরি হয়েছে। অথচ সেই অনুভূতি প্রকাশ করার সাহস পাচ্ছেন না? হয়তো সহকর্মী, বন্ধুর বন্ধু কিংবা ক্লাসের সিনিয়র, তাকে নিয়ে আপনার মনে তৈরি হয়েছে এক আলাদা জগৎ। সেখানে আছে মিষ্টি কল্পনা, অজস্র ভাবনা, অথচ বাস্তবে কিছুই ঘটছে না। এমন পরিস্থিতিকেই বলা হয় ডিলিউশনশিপ।

ডিলিউশনশিপ আসলে কী?

ডিলিউশনশিপ হলো একতরফা এক কল্পনার সম্পর্ক। যেখানে বাস্তবে প্রেমের সম্ভাবনা প্রায় নেই। যেমন অফিসের উচ্চপদস্থ বসকে ভালো লাগা। কিন্তু অফিসের নিয়ম কিংবা সামাজিক প্রেক্ষাপটে সেটা কখনোই সম্ভব নয়। তবু মনে মনে তাকে ঘিরে গল্প লেখা চলতে থাকে, সাজতে থাকে রূপকথার মতো এক জগৎ।

কারা বেশি জড়িয়ে পড়েন?

যারা অনুভূতিকে দমিয়ে রাখতে পারেন না, তাদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যায়। আবার অনে মানুষ রয়েছে কল্পনাপ্রবণ। তারা বাস্তবের চেয়ে কল্পনার দুনিয়ায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। জীবনে একজন সঙ্গীর প্রবল আকাঙ্ক্ষা থাকলেও মনের মতো কাউকে না পেলে, তারা সহজেই এমন কল্পনার জালে জড়িয়ে পড়েন।

পরিণতি কী হতে পারে?

যদি সীমার মধ্যে থাকে, তবে এটি ক্ষতিকর নয়। বরং মাঝে মাঝে মনকে আনন্দও দিতে পারে। কিন্তু মাত্রাতিরিক্ত হলে সমস্যা দেখা দেয়। বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ সময় যদি শুধু কল্পনায় ডুবে কাটে, তবে তা জীবনের সম্পর্ক ও সুযোগকে বাধাগ্রস্ত করতে পারে। বাস্তবে কেউ যদি আপনাকে ভালোবাসে, তখন এই কল্পনার জাল থেকে বেরিয়ে আসা অনেক সময় কঠিন হয়ে যায়।

কীভাবে বেরিয়ে আসবেন?

  • আত্মবিশ্বাসী হোন: নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনি বাস্তব সম্পর্কের যোগ্য।
  • বাস্তব জীবনে রোমাঞ্চ খুঁজুন: নতুন বন্ধু, নতুন অভিজ্ঞতা জীবনে রঙ আনতে পারে।
  • কল্পনা আর বাস্তবের ভারসাম্য বজায় রাখুন: কল্পনায় ডুব দিন, তবে সেখানেই আটকে থাকবেন না।
  • বিশ্বাস রাখুন ভবিষ্যতে: জীবনে আরও ভালো কিছু অপেক্ষা করছে—এই বিশ্বাসই আপনাকে এগিয়ে নেবে।

ডিলিউশনশিপ একধরনের মানসিক অবস্থা, যা অনেক সময় মিষ্টি হলেও বাস্তবকে ঢেকে ফেলতে পারে। তাই কল্পনার জগৎ উপভোগ করুন, তবে জীবনকে বাঁচুন বাস্তবেই।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস...
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে পাঁচ বছর। তবে জানুয়ারির নির্বাচনের পর এই দীর্ঘ পথপরিক্রমায় বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক চাপ ও বিদ্রোহী জোটের দাপট কাটিয়ে...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
কুড়িগ্রামের চিলমারীতে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ প্রকল্পে নামমাত্র মাটি ফেলে বা কাজ না করেই বিপুল পরিমাণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর