স্পার্কলিং পোমেলো-ম্যাপল মকটেলের রেসিপি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

গরমের দিনে বা অতিথি এলে ঝটপট কিছু ঠান্ডা পানীয় চাই-ই চাই। সোডা, লেবুর শরবত বা ফলের জুসের বাইরে একটু ভিন্ন স্বাদ চাইলে বানিয়ে নিতে পারেন স্পার্কলিং জাম্বুরার-ম্যাপল মকটেল। পোমেলোর (জাম্বুরার) টক-মিষ্টি স্বাদ, রোজমেরির গন্ধ আর ম্যাপল সিরাপের মিষ্টতা, সব মিলিয়ে এক গ্লাসেই মিলবে সতেজতার ছোঁয়া।

উপকরণ

রোজমেরি ম্যাপল সিরাপ তৈরির জন্য লাগবে পানি ১ কাপ, আদা ১ ইঞ্চি টুকরা, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ ১/৪ চা-চামচ (স্বাদমতো), রোজমেরি ২ ডাঁটি এবং ম্যাপল সিরাপ ১/৩ কাপ।  মকটেলের জন্য লাগবে জাম্বুরার (পোমেলো), বরফকুচি, সেভনআপন বা পেপসি। আর সাজানোর জন্য রোজমেরি ডাঁটি ও গ্রেপফ্রুট স্লাইস।

প্রস্তুত প্রণালী

রোজমেরি ম্যাপল সিরাপ বানাতে একটি সসপ্যানে পানি, আদা, লেবুর রস ও লবণ দিয়ে ভালোভাবে মেশান। চুলায় দিয়ে ফুটিয়ে নিন এবং ১-২ মিনিট জ্বাল দিন। এবার রোজমেরি দিয়ে আরও ১-২ মিনিট জ্বাল দিন। তারপর ছেঁকে নিন। ছেঁকে নেওয়া পানিতে ম্যাপল সিরাপ মিশিয়ে ভালোভাবে নাড়ুন। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

এবার মকটেল বানাতে জাম্বুরা অর্ধেক করে কেটে জুসারে রস বের করে নিন। একটি গ্লাসে বরফকুচি দিন। এর ওপর গ্রেপফ্রুটের রস (১/৪ কাপ), তৈরি করা রোজমেরি ম্যাপল সিরাপ (৩-৪ টেবিল–চামচ) ও সেভানআপ ঢালুন। উপরে সাজিয়ে দিন রোজমেরির ডাঁটি আর জাম্বুরা স্লাইস।

ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই সতেজ স্পার্কলিং পোমেলো-ম্যাপল মকটেল।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর