ভালো ও নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না: বর্ষা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

শোবিজ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা রাজ রিপা। শুধু চলচ্চিত্র নয়, ইট-কাঠের শহর ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। নির্মাতা ইফতেখার চৌধুরীকে কেন্দ্র করে তাঁর ক্ষোভ এরইমধ্যে ফেসবুকে পোস্ট হয়ে এসেছে বহুবার, তৈরি করেছে আলোচনাও।

রাজ রিপা। ছবি: ফেসবুক থেকে নেওয়ারাজ রিপার সেই অভিমান এবার ছুঁয়ে গেল অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে রিপাকে উদ্দেশ্য করে বর্ষা লিখলেন, ‘স্বপ্ন মাটি চাপা দিবা দাও, কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না—যে স্বপ্ন জেগে আছে, কিন্তু ধরা-ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যার কেউ নেই, তাঁর জন্য আল্লাহ আছেন। তোমার মতো কেউ কেউ এমন কঠিন জীবন যাপন করছে এই মিডিয়ায় তা তুমি-আমি ভালো করে জানি।

তিনি আরও যোগ করেন, ‘ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া শক্ত, শতশত নেতিবাচক মন্তব্যকে পাত্তা দেয় না—তারাই এই দুনিয়ায় টিকে থাকে। নামাজ পড়, আল্লাহর কাছে শান্তি চাও।’

রাজ রিপার ‘মুক্তি’ সিনেমার প্রসঙ্গও তোলেন বর্ষা। বলেন, ‘‘আমি নিজেও গিয়েছিলাম ‘মুক্তি’ সিনেমার মহরতে। অবাক হই—এখনও কেন শুটিং শেষ হয়নি? মনে আছে, ২০২০ সালের শেষের দিকে মহরত হয়েছিল। নতুন শুরু করো, নতুন স্বপ্ন দেখো। হেরে যাওয়া কোনো সমাধান নয়।’’

রিপার উদ্দেশে বর্ষা বলেন, ‘বয়স তো এখনও কম, সামনে অনেক সময় পড়ে আছে। নিজেকে নতুন করে সাজাও। তুমি ব্যর্থ নও, ব্যর্থ সেই যে তাঁর ওয়াদা রাখতে পারেনি।’

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর