রেলের বহরে যুক্ত হচ্ছে ১৮ অত্যাধুনিক ব্রডগেজ বগি 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম

নভেম্বরের শেষ দিকে রেলের বহরে যুক্ত হবে অত্যাধুনিক ১৮টি ব্রডগেজ বগি। এসব বগিতে আছে সিসিটিভি, বেবি কেয়ার রুম ও নামাজের কক্ষ সুবিধা। পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে এসব কোচ। সংযুক্ত করা হতে পারে ঢাকা-পাবনা রুটে। রেলপথ মন্ত্রণালয় বলছে, আরও ২০ কোচের দ্বিতীয় চালান আসবে আগামী ডিসেম্বরে। যা চলবে ও ঢাকা খুলনা রুটে।

দেশজুড়ে একের পর এক নতুন রেলপথ হলেও যাত্রীসেবায় বড় বাধা  কোচ বা বগি সংকট। এতে অনেক রুটে চাহিদা অনুযায়ী পরিচালনা করা যাচ্ছে না ট্রেন।

এমন বাস্তবতায়, ভারতের সঙ্গে ২০২৪ সালে ২০০ ব্রডগেজ  কোচ তৈরি ও সরবরাহের চুক্তি হয়। এর আওতায় প্রথম দফায় ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ পাঠিয়েছে দেশটি।

এসব বগিতে সিসিটিভি ও  জরুরি সংকেতের ব্যবস্থা রয়েছে। আছে শিশুর যত্নকক্ষ ও নামাজের ব্যবস্থাও।

সৈয়দপুর রেলওয়ে কারখানার তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন,

শনিবার ভারতের একটি কারিগরি দল আসবে। এরপর যৌথভাবে কমিশনিং করা হবে। প্রয়োজনীয় ট্রায়াল শেষে কোচ গুলো বহরে যুক্ত হবে নভেম্বরে।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘সংকট কাটাতে দেড় হাজারের বেশি নতুন কোচ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি ইঞ্জিন সংকট কাটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।’

চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ২০০ ব্রডগেজ কোচ যুক্ত হওয়ার কথা রয়েছে রেলওয়ের বহরে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
ময়মনসিংহ-ভৈরব রুটের ‘ঈশা খাঁ’ মেইল ট্রেন চলে না দীর্ঘ ৭ বছর, এ রুটের আরও দুইজোড়া লোকাল ট্রেনও বন্ধ প্রায় ৫ বছর ধরে। আর টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ মেইল’ ২৪...
রাজশাহী স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে রেলওয়ের পাকশী বিভাগীয়...
উত্তরের জেলা পঞ্চগড় থেকে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন রুটে ৬টি ট্রেন চলাচল করে। দেশের দীর্ঘতম পঞ্চগড়-ঢাকা রেলপথে দুই বছর আগে নতুন কোচ চালু করলেও পরে তা প্রত্যাহার হয়। ফলে, পুরনো ও জরাজীর্ণ বগিতে...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
বাংলাদেশ ও ভারতের পাশাপাশি দূর প্রবাসের নানা দেশেও এখন উৎসবের আমেজ। উত্তর আমেরিকার দেশ কানাডায় মহাসমারোহে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজশাহীর তাহেরপুরে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর