ভেনিসে ‘স্বর্ণসিংহ’ জিতেছে ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ বা ‌‘স্বর্ণসিংহ’ জিতেছে প্রখ্যাত নির্মাতা জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’। যেখানে ‘দ্য স্ম্যাশিং মেশিন’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে ‘সিলভার লায়ন’ জিতেছেন বেনি সাফদি। আর গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন নির্ভর ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। 

বাংলাদেশ সময় শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরের পর্দা নেমেছে। গত ২৭ আগস্ট এই উৎসব শুরু হয়েছিল।

অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট অভিনীত ফাদার মাদার সিস্টার ব্রাদার চলচ্চিত্রটি নির্মিত হয়েছে তিনটি ভিন্ন দেশের তিনটি গল্পে। ‘ফাদার’ অধ্যায়ের পটভূমি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ‘মাদার’-এর প্রেক্ষাপট ডাবলিন আর ‘সিস্টার ব্রাদার’ অধ্যায় প্যারিসে। সিনেমাটি মূলত প্রাপ্তবয়স্ক সন্তানদের সঙ্গে তাঁদের বাবা-মা ও একে অপরের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এতে কেট ব্লানচেট ছাড়াও অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার, টম ওয়েটস, মায়িম বিয়ালিক প্রমুখ।

‘দ্য রক’খ্যাত ডোয়েইন জনসন অভিনীত দ্য স্ম্যাশিং মেশিন সিনেমাটি মূলত মার্কিন রেসলার তারকা মার্ক কেরের বায়োপিক। তাঁর চরিত্রেই রয়েছেন এই অভিনেতা। আর কেরের গার্লফ্রেন্ড ডন স্ট্যাপলসের ভূমিকায় অভিনয় করেছেন এমিলি ব্লান্ট।

দ্য স্ম্যাশিং মেশিন চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক বেনি সাফদি। ছবি: সংগৃহীত

এদিকে, দ্য ভয়েস অব হিন্দ রজব সিনেমায় উঠে এসেছে গাজা উপত্যকায় বসবাসকারী ৫ বছর বয়সী ফিলিস্তিনি মেয়ে হিন্দ রজব হত্যার ঘটনা, যাকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হত্যা করেছিল।

এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে জুরি প্রধান ছিলেন আলেকজান্ডার পেইন। তাঁর সঙ্গে ছিলেন ফেরনান্দা তোরেস, মোহাম্মদ রাসুলফ ও মৌরা ডেলপেরো। তাঁদের কাজ মোটেও সহজ ছিল না, কারণ প্রতিটি বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা ছিল তুমুল। ২১টি আলোচিত সিনেমা ছিলো প্রতিযোগিতা বিভাগে!

একনজরে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের উল্লেখযোগ্য পুরস্কার—

মূল প্রতিযোগিতা

গোল্ডেন লায়ন: ফাদার মাদার সিস্টার ব্রাদার, জিম জারমুশ

গ্র্যান্ড জুরি প্রাইজ: দ্য ভয়েস অব হিন্দ রজব, কাওথের বেন হানিয়া

স্পেশাল জুরি প্রাইজ: সোত্তো লে নুভোলে, জিয়ানফ্রাঙ্কো রসি

সিলভার লায়ন (সেরা পরিচালক): বেনি সাফদি, দ্য স্ম্যাশিং মেশিন

ভোলপি কাপ (সেরা অভিনেত্রী): শিন ঝিলেই, দ্য সান রাইজেস অন আস অল

ভোলপি কাপ (সেরা অভিনেতা): টোনি সারভিলো, লা গ্রাজিয়া

সেরা চিত্রনাট্য: আ পিয়ে দ’উভ্রে, ভ্যালেরি ডনজেলি ও জিল মার্চান্দ

মারচেলো মাস্ত্রোয়ানি অ্যাওয়ার্ড (উদীয়মান অভিনয়শিল্পী): লুনা ভেডলার, সাইলেন্ট ফ্রেন্ড

গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট: ভার্নার হারজগ ও কিম নোভাক

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর